রহস্যজনক ‘‌এইউ’‌কে একাধিকবার ফোন রিয়ার, সিবিআই খুঁজছে অভিনেত্রীর এই বিশেষ বন্ধুকে

রহস্যজনক ‘‌এইউ’‌কে একাধিকবার ফোন রিয়ার, সিবিআই খুঁজছে অভিনেত্রীর এই বিশেষ বন্ধুকে

গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। এরপর থেকেই তাঁর মৃত্যু নিয়ে ক্রমেই দানা বাঁধছে রহস্য। ইতিমধ্যেই অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীকে ইডি জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দিয়েছে। কারণ এই ঘটনার সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন হিসাবে তাঁর নামই উঠে এসেছে।

রহস্যজনক ‘‌এইউ’‌কে একাধিকবার ফোন রিয়ার, সিবিআই খুঁজছে অভিনেত্রীর এই বিশেষ বন্ধুকে


বিশ্বস্ত সূত্রের খবর, রিয়ার ফোনে গত আট জুনের পর সুশান্তের নম্বর ব্লক করে দেওয়া হয়। ওইদিনই তিনি সুশান্তের ফ্ল্যাটও ছাড়েন। এরপর সুশান্তের মৃত্যুর আগে ও পরে রিয়া বারংবার ফোন করেছেন পরিচালক মহেশ ভাটকে। শুধু তাই নয়, রিয়ার কললিস্টে আরও একজন রহস্যজনক নাম পাওয়া গিয়েছে, যাঁকে রিয়া অভিনেতার মৃত্যুর আগে ও পরে মোট ৪৪ বার ফোন করেছেন। ট্রু কলারে যার নাম ভেসে উঠেছে এইউ। এই এইউ–এর ইনকামিং ফোন এসেছে ১৭ বার।

সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের টুইট অ্যাকাউন্টের নামও এইউ। এই ঘটনায় তাঁর নামও আংশিক হলেও জড়িয়ে রয়েছে। অন্যদিকে রিয়ার এক বান্ধবীর নামও অনন্যা উধাস, তাই এইউ তিনিও হতে পারেন। মোদ্দা কথা এই এইউ–কে রিয়া বড্ড বেশি বিশ্বাস করতেন তা বেশ স্পষ্ট। ১৩ জুন অর্থাৎ সুশান্তের মৃত্যুর আগের দিন ও ১৫ জুন রিয়ার সঙ্গে এইউয়ের একাধিকবার ফোনে কথা হয়। ২০ জুলাইও রিয়ার সঙ্গে তার ৩০০ সেকেন্ড ও ১৪ জুলাই বেশ কিছুক্ষণ কথা হয়। সিবিআইয়ের নজরে এখন এই রহস্যজনক এইউ। জানা গিয়েছে, সুশান্তের ফোনে সকলের নামই স্পষ্ট করে লেখা শুধু এই ব্যক্তি ব্যাতীত।

ইতিমধ্যেই রিয়ার দু’‌টি ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। এমনকী তাঁর ভাই শৌভিক ও বাবার মোবাইল ফোনও ইডি নিজেদের কাছে রেখেছে। ইডি জানিয়েছে প্রত্যেকের কললিস্ট খতিয়ে দেখা হবে। এছাড়াও ল্যাপটপ ও দু’‌টি আইপ্যাডও বাজেয়াপ্ত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+