সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ধর্ষণ, খুনের হুমকি, সুশান্ত মৃত্যুর একমাস পর মুখ খুললেন রিয়া চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ধর্ষণ, খুনের হুমকি, সুশান্ত মৃত্যুর একমাস পর মুখ খুললেন রিয়া চক্রবর্তী

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বৃহস্পতিবার প্রথম ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এদিন তিনি একটি স্ক্রিনশট শেযার করেন, যেখানে রিয়াকে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হয়েছে। গত ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিংয়ের দেহ। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় রিয়াকে ক্রমাগত সুশান্তের মৃত্যুর জন্য দোষারোপ করেছেন নেটিজেনরা।

একমাস পর রিয়ার ইনস্টা পোস্ট

একমাস পর রিয়ার ইনস্টা পোস্ট

প্রায় একমাস পর রিয়া সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেন। সুশান্তের সঙ্গে হঠাৎই সম্পর্কে জড়ান রিয়া চক্রবর্তী। মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত সুশান্তের ফ্ল্যাটেই থাকতেন রিয়া, কিন্তু কেন তিনি সুশান্তের ফ্ল্যাট ছেড়ে চলে যান সে বিষয়টি স্পষ্ট নয়। যাইহোক বৃহস্পতিবার তিনি তাঁর ইনস্টাগ্রামের মেসেজে ধর্ষণ ও খুনের হুমকি পান। রিয়া স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘‌আমাকে গোল্ড ডিগার বলা হয়েছিল ৷ আমি চুপ ছিলাম ৷ আমাকে যৌনকর্মী বলা হয়েছিল আমি চুপ ছিলাম ৷ এবার আর চুপ থাকতে পারলাম না ৷ যখন দেখলাম আমাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি ও আত্মহত্যার প্ররোচনা দেওয়া হল ৷ আপনারা কী জানেন, যেটা আমাকে লেখা হয়েছে, তা কত গুরুতর অপরাধ ? এটা অপরাধ ৷ কারও সম্পর্কে এরকম মন্তব্য করা খুব বড় অপরাধ ৷ আমি পুলিশের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক ৷ বন্ধ হোক এসব।'‌

ধর্ষণ ও খুনের হুমকি

ধর্ষণ ও খুনের হুমকি

রিয়া আরও জানিয়েছেন যে কারোর কোনও অধিকার নেই তাঁকে এইসব বলার। মন্নু রাউত নামের এক মহিলা রিয়াকে এই মেসেজ পাঠান। অভিনেত্রীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গিয়েছে সেখানে লেখা আছে যে তিনি নিশ্চিত রিয়া চক্রবর্তী ধর্ষণ বা খুন হবে, তিনি যদি নিজে আত্মহত্যা না করেন তবে মন্নু রাউত তাঁকে মারার জন্য কাউকে শীঘ্রই পাঠাবে।

সাইবার সেলের দ্বারস্থ রিয়া

সাইবার সেলের দ্বারস্থ রিয়া

রিয়া চক্রবর্তী সাইবার সেলকে ইনস্টা ব্যবহারকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বলেন। সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া সরব হয় রিয়ার বিরুদ্ধে। একই সঙ্গে মহেশ ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও তীর্যক মন্তব্য করেই চলেছেন নেটিজেনরা ৷ রিয়াকে শুনতে হয়েছে নানা কু-কথা ৷

রিয়ার বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

রিয়ার বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য

সুশান্তের মৃত্যুর পর বান্দ্রা পুলিশের পক্ষ থেকে তাঁর বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠানো হয়েছিল। পুলিশের কাছে রিয়া প্রকাশ করেছেন যে যশ রাজ ফিল্মসের সঙ্গে সুশান্ত তাঁর চুক্তি বাতিল করেছিলেন এবং রিয়াকেও একই কাজ করতে বলেছিলেন। পুলিশ রিয়া সহ ৩০ জনের বয়ান রেকর্ড করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+