Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আমার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগের পরও আস্থা বিচার ব্যবস্থায়, ভিডিও প্রকাশ করে মুখ খুললেন রিয়া চক্রবর্তী

আমার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগের পরও আস্থা বিচার ব্যবস্থায়, ভিডিও প্রকাশ করে মুখ খুললেন রিয়া চক্রবর্তী

একের পর এক অভিযোগে বিদ্ধ সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী অবশেষে মুখ খুললেন। সুশান্তের সঙ্গে প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এরপরই তিনি টুইটারে একটি ভিডিও আপলোড করেন।

আমার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগের পরও আস্থা বিচার ব্যবস্থায়, ভিডিও প্রকাশ করে মুখ খুললেন রিয়া চক্রবর্তী


ভিডিওতে রিয়া বিচারের জন্য আবেদন করেছেন। তিনি এও জানিয়েছেন যে তাঁর বিশ্বাস রয়েছে যে তিনি বিচার পাবেন। তাঁর সম্পর্কে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ বলা হয়েছে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে। প্রসঙ্গত, সুশান্ত সিংয়ের বাবা কে কে সিং ২৫ জুলাই রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পাটনা পুলিশের কাছে।

রিয়া টুইটারের ভিডিওতে বলেন, '‌আমার ভগবানের প্রতি ও বিচার ব্যবস্থার ওপর অগাধ আস্থা রয়েছে। আমার বিশ্বাস যে আমি বিচার পাব এমনকী আমার বিষয়ে ভয়ঙ্কর ব্যাপার বলা হচ্ছে বৈদ্যুতিন সংবাদমাধ্যমে। আমি আমার আইনজীবীদের পরামর্শ নিয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছি। সত্যমেব জয়তে। সত্য সামনে আসবে।’ রিয়ার টিম এই ভিডিওটিকে অভিনেত্রীর বলে নিশ্চিত করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার রিয়াকে জেরা করতে বিহার পুলিশ তাঁর মুম্বইয়ের বাড়িতে পৌঁছায়। কিন্তু পুলিশ তাঁর দেখা পায়নি বলে সূত্রের খবর। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, সুশান্তের মোট তিনটি কোম্পানির মধ্যে দু’টিতে পার্টনার ছিলেন রিয়া। এছাড়াও সুশান্তের বাবার অভিযোগ রিয়া তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি আত্মসাৎ করেছেন। যার তদন্তে নেমেছে ইডি। ‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+