ইডির দফতরে রিয়াকে জিজ্ঞাসাবাদ, সুশান্ত মৃত্যু মামলায় চড়ল উত্তাপ

ইডির দফতরে রিয়াকে জিজ্ঞাসাবাদ, সুশান্ত মৃত্যু মামলায় চড়ল উত্তাপ

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তাঁর হাজিরা পিছিয়ে দেওয়ার আর্জি খারিজ করে দেওয়ার পরই শুক্রবারই তড়িঘড়ি ইডি দফতরে হাজির হলেন সুশান্ত সিংয়ের বান্ধবী রিয়া চক্রবর্তী।

ইডির দফতরে রিয়াকে জিজ্ঞাসাবাদ, সুশান্ত মৃত্যু মামলায় চড়ল উত্তাপ


শুক্রবার সকাল ১১টা ৫০ মিনিটে ভাই শৌভিক চক্রবর্তীকে নিয়ে ইডি অফিসে হাজির হন রিয়া জিজ্ঞাসাবাদের জন্য। আর্থিক তছরূপ মামলায় রিয়ার বয়ান রেকর্ড করবে ইডি। জানা গিয়েছে, তাঁকে আর্থিক চুক্তি ও সম্পত্তিতে বিনিয়োগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গত এক বছরে তাঁর অ্যাকাউন্টে অর্থ লেনেদেনের বিষয়েও জিজ্ঞাসা করা হবে।

ইডির পক্ষ থেকে গত ৩১ জুলাই রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা দায়ের করা হয়। প্রয়াত অভিনেতার অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে ১৫ কোটি টাকা স্থানান্তর হয়েছে রিয়ার অ্যাকাউন্টে, অভিযোগ করেন সুশান্তের বাবা। গত ২৬ জুলাই রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, প্রতারণা ও সুশান্তকে নিজের আধিপত্যে রাখার অভিযোগ দায়ের করা হয় পাটনা পুলিশের কাছে।

ইডি দু’‌টি ফার্ম যার একটির ডিরেক্টর রিয়া নিজে এবং অন্যটিতে তাঁর ভাই শৌভিক, তার আর্থিক লেনদেনের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীকে। এর আগে রিয়াকে সমন পাঠানো হয় ইডির পক্ষ থেকে। কিন্তু রিয়া আবেদন করে যে সুপ্রিম কোর্টের শুনানির পর তিনি ইডির কাছে বয়ান রেকর্ডের জন্য হাজিরা দেবেন। যদিও ইডি তাঁর আবেদন খারিজ করে দেয়। গত ১৪ জুন মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+