আবারও কি বিপাকে পড়ছেন রিয়া চক্রবর্তী? এনসিবির চার্জশিটে গুরুত্বপূর্ণ নাম সুশান্তের প্রেমিকার
আবারও কি বিপাকে পড়ছেন রিয়া চক্রবর্তী? এনসিবির চার্জশিটে গুরুত্বপূর্ণ নাম সুশান্তের প্রেমিকার
সুশান্ত সিং মৃত্যুকাণ্ডে বড়সড় ধামাকা। শুক্রবার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সুশান্ত মৃত্যুকাণ্ডের মাদক যোগে ১১,৭০০ পাতার চার্জশিট পেশ করল আদালতে। ওই চার্জশিটে ৩৫ জনের নাম উল্লেখ রয়েছে। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পর প্রায় একবছরের মাথায় চার্জশিট পেশ হল আদালতে।

গত বছরের অগাস্টে এনসিবি এই মামলায় এফআইআর দায়ের করে। এফআইআরের ১৮০দিন পর চার্জশিট পেশ হল। চার্জশিটে উল্লেখযোগ্য নাম সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর নাম। এর আগে বলিউড মাদক যোগে ও সুশান্তকে মাদক সেবনে ইন্ধন যোগানোর জন্য এনসিবি গত বছরের সেপ্টেম্বরে রিয়া ও তাঁর ভাইকে গ্রেফতার করে। তবে অক্টোবরে জামিন পেয়ে যান রিয়া। সুশান্ত মৃত্যু মামলায় প্রথম থেকেই নাম জড়িয়েছে রিয়া চক্রবর্তীর। ইডি, সিবিআই ও এনসিবির কাছে রিয়াকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।
চার্জশিটে রিয়া ও তাঁর ভাই ছাড়াও নাম রয়েছে সুশান্তের বাড়ির পরিচারক, প্রাক্তন ম্যানেজার সহ বিভিন্ন মাদক সরবরাহকারীর নাম। এটা মনে রাখা প্রয়োজন, এই ঘটনার তদন্ত চলাকালীন বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ ও এনসিবি দপ্তরে আসার জন্য সমন পাঠানো হয়েছিল। এনডিপিএস সেশন আদালতে এনসিবি চার্জশিট পেশ করে। এই চার্জশিট অভিযুক্তদের কাছেও পাঠানো হয়েছে এবং আদালত শুনানির তারিখ দেবে, সেই অনুযায়ী নিয়মিত এই মামলার শুনানি হবে।
১২০০০পাতার দীর্ঘ চার্জশিটের হার্ড কপি এবং ডিজিটাল রুপে ৪০ হাজার পাতা, যা একটি সিডিতে করে আদালতে জমা দেওয়া হয়েছে।
চার্জশিটে ২০০ জন সাক্ষীর বয়ান রয়েছে, অভিযুক্তদের মাদক পরীক্ষা করা হয়েছে, যাঁদের বাড়ি থেকে মাদক উদ্ধার হয় এবং ফলাফল পজিটিভ আসে। এনসিবি দাবি করেছে যে এজেন্সি কর্তৃক ডিজিটাল প্রমাণ, কল রেকর্ডের সমন্বিত গুরুতর প্রমাণ রয়েছে।












Click it and Unblock the Notifications