সুশান্তকে ছেড়ে ৮ জুন বেরিয়ে যান রিয়া! এরপর থেকে অভিনেত্রীর সঙ্গে মহেশ ভাটের ফোনকল এবার স্ক্যানারে

সুশান্তকে ছেড়ে ৮ জুন বেরিয়ে যান রিয়া! এরপর থেকে অভিনেত্রীর সঙ্গে মহেশ ভাটের ফোনকল এবার স্ক্যানারে

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় ক্রমেই এক এক করে অধ্যায়ের যবনিকা পতন হতে শুরু করেছে। ইতিমধ্যেই একের পর এক পরিস্থিতিতে সুশান্তের বান্ধবী রিয়ার নাম উঠে আসতে থাকে। তা ছাড়াও মহারাষ্ট্র বনাম বিহার পুলিশের কর্মদক্ষতা নিয়ে বিতর্ক দানা বাঁধে। আর এই সমস্ত কিছুর মধ্যে রিয়া ও মহেশ ভাটের সম্পর্ক ঘিরে এবার ফের আলোচনা হতে শুরু করেছে।

সুশান্তকে ছেড়ে ৮ জুন বেরিয়ে যান রিয়া! এরপর থেকে অভিনেত্রীর সঙ্গে মহেশ ভাটের ফোনকল এবার স্ক্যানারে

রিয়ার কল লিস্ট ঘেঁটে দেখা গিয়েছে, ৮ জুন থেকে ১৩ জুনের মধ্যে রিয়ার সঙ্গে মহেশ ভাটের বহুবার ফোনে কথা হয়েছে। উল্লেখ্য, এই ৮ জুনই সুশান্তকে ছেড়ে অভিনেতার বাড়ি থেকে রিয়া চলে যান বলে খবর। আর সেই কারণেই সুশান্তের মৃত্যুতে ক্রমাগত কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠছেন রিয়া।

ফোন কল অনুযায়ী, দেখা যাচ্ছে, সুশান্তকে ছাড়লেও, মহেশ ভাটের সঙ্গে রিয়া বেশ যোগাযোগ শুরু করেন। ৮ থেকে ১৩ জুনের মধ্যে রিয়া ও মহেশ ভাটের ১৬ বার ফোনে কথা হয়েছে বলে খবর। একই সঙ্গে মহেশ ভাটকে বহুবার টেক্সটও রিয়া করেন। তবে ইজির সূত্রের খবর বলছে সেই টেক্সট মহেশ ভাট মুছে দেন। এবার প্রশ্ন ওঠে কেন রিয়া এই টেক্সট মুছে দেন? প্রশ্ন উঠছে মুম্বই পুলিশ এই টেক্সটিং নিয়ে কতদূর এগিয়েছিল তদন্তে? মহেশ ভাট, রিয়া চক্রবর্তীর মতো আরও একধিক নাম এই মামলায় উঠে আসতে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+