সাত পাকে বাঁধা: পাত্র শাহিদ কাপুর, পাত্রী দিল্লির মেয়ে মীরা!
মুম্বই, ২৩ মার্চ : অনুষ্কা-বিরাট এবছরে বিয়ে করুন বা নাই করুন অভিনেতা শাহিদ কাপুর এবছরের শেষেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে তা একেবারে পাকা খবর। চলতি বছরের ডিসেম্বরেই দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে বিয়ে করবেন শাহিদ।
জানুয়ারি মাসেই শাহিদের আংটি বদল হয়েছিল বলে জোর গুজব শোনা গিয়েছিল। যদিও শাহিদ সেকথা উড়িয়ে দিয়েছিলেন। তবে সম্প্রতি এক জনপ্রিয় দৈনন্দিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দিল্লির মেয়ে মীরার সঙ্গেই বিয়ে হচ্ছে শাহিদের। মীরা এলএসআর-এ তৃতীয় বর্ষের ছাত্রী। বসন্ত ভ্যালি স্কুল থেকে নিজের পড়াশোনা করেছেন মীরা।

একটি ধার্মিক সংস্থার মাধ্যমেই দুজনের প্রথম দেখা। শাহিদের পাশাপাশি এই সংস্থার ফলোয়ার তাঁর বাবা পঙ্কজ কাপুরও।
মূলত এই খবরটা নিয়ে খুব একটা শোরগোল চাইছিলেন না মীরা ও শাহিদ দুজনেই। কিছুদিন আগে পঙ্কজ কাপুর মীরার ছাতারপুরের বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করেন।












Click it and Unblock the Notifications