এই নামী রেস্তোরাঁগুলির মালিক বলিউডের সুপারস্টাররা! শিল্পা থেকে প্রিয়াঙ্কাদের ব্যবসায়িক উদ্যোগ একনজরে
এই নামী রেস্তোরাঁগুলির মালিক বলিউডের সুপারস্টাররা! শিল্পা থেকে প্রিয়াঙ্কাদের ব্যবসায়িক উদ্যোগ একনজরে
বলিউডে তাঁদের নিয়ে আলোচনার অভাব নেই। তাঁদের অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন , বারবার খবরের শিরোনামে উঠে আসে। এদিকে, ব্যক্তিগত জীবনে ফিল্ম তারকাদের জীবনের ওঠা নামার সঙ্গেই তাঁদের প্রেম জীবন নিয়ে নানান সময়ে বহু আলোচনা হয়েছে। তবে এটা জানেন কি , যে দেশের নামী দামী রেস্তোরাঁগুলির মালিক বা মালকিন বহু বলিউড সুপারস্টাররা? একনজরে দেখে নেওয়া যাক এমন রেস্তোরাঁগুলির নাম।

শিল্পা শেট্টির রেস্তোরাঁ
শিল্পা শেট্টি যে রান্না করতে ভালোবাসেন তা বহু বার বহু শোতে প্রকাশ করেছেন। আর তিনি নিজেও জানান দিয়েছেন যে এক ইউটিউব চ্যানেলে যে তিনি কতবড় শেফ! এদিকে খাওয়ার প্রতি শিল্পার প্রেম ছিলই, তার সঙ্গে স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে এসে , তিনি ব্যবসায়িক উদ্যোগও শুরু করেন। সেই জায়গা থেকেই আজ দেশের নামী রেস্তোরাঁর অন্যতম হল 'ক্লাব রয়্যালটি'। ভারত ও ইউরোপিয় রান্নার মিশেল যেমন এই রেস্তোরাঁতে পাওয়া যায়, তেমনই এই রেস্তোরাঁর পরিবেশও বেশ মন জয় করে নিয়েছে। বহু সময়ই এই রেস্তোরাঁতে আড্ডা জমে বিলাসী মুম্বইকারদের।

প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁ
দেশে তো বটেই, তাঁর উড়ান চিরকালই দাগ কেটে গিয়েছে বিদেশের মাটিতেও! বিশ্বসুন্দরী থেকে বলিউড তারকা হয়েছেন পিগি চপস। আর তারপরও তিনি অবাধ বিচরণ করেছেন হলিউডে। প্রিয়াঙ্কা চোপড়া আপাতত মার্কিন মুলুকের বাসিন্দা। স্বামী নিক জোনাস তাবড় পপ তারকা। এদিকে, নিউইয়র্কে 'সোনা' নামের রেস্তোরাঁর মালকিনও প্রিয়াঙ্কা। ভালো ভারতীয় খাবার যদি মার্কিনি ঘরানায় খেতে হয়, তাহলে আমেরিকায় আপনার ফুড ডেস্টিনেশন হতেই পারে প্রিয়াঙ্কার 'সোনা'।

চাঙ্কি পাণ্ডের রেস্তোরাঁ
মুম্বইয়ের খার ওয়েস্টে 'এলবো রুম' রেস্তোরাঁর নাম অনেকেই শুনেছেন। এই রেস্তোরাঁর মালিক চাঙ্কি পাণ্ডে। মুম্বইয়ের সন্ত কুটির অ্যাপার্টমেন্টে চাঙ্কি এই রেস্তোরাঁ স্থাপন করেছেন। ২০০৯ সাল থেকে এখনও পর্যন্ত মুম্বইয়ের বুকে পছন্দের রেস্তোরাঁর তালিকায় থাকছে চাঙ্কির এই উদ্যোগ। এই রেস্তোরাঁ ভালো লাগার মূল হল এখানের পরিবেশ। শান্ত, ধীর স্থির পরিবেশ চাইলে অবশ্যই এই রেস্তোরাঁয় ভ্রমণ করতে হবে।

ববি দেওলের রেস্তোরাঁ
তারকা হিসাবে সেভাবে দর্শকদের মন জয় করতে না পারলেও ,ববি দেওলের রেস্তোরাঁ মানুষের মনে দাগ কাটছে। মুম্বইয়ের অন্ধেরিতে এই রেস্তোরাঁটি রয়েছে। 'সাম প্লেস এলস' এর নাম এই মুহূর্তে মুম্বই থেকে কলকাতা সর্বত্রই ব্যাপকভাবে চর্চিত। অন্ধেরি ওয়েস্টের ফান রিপালিকে এই রেস্তোরাঁ রয়েছে। এখানে খাবারের মানও অত্যন্ত উন্নত।

অর্জুন রামপালের রেস্তোরাঁ
বলিউড হটশট অর্জুন রামপালের একটি রেস্তোরাঁ রয়েছে । তবে সেটি মুম্বইতে নয়। রয়েছে দিল্লিতে। দিল্লির কৌটিল্য মার্গের, চাণক্যুপুরী এলাকায় অর্জুন রামপালের একটি রেস্তোরাঁ রয়েছে। ২০০৯ থেকে এই রেস্তোরাঁ চলছে। রেস্তোরাঁর নাম ' হোটেল সম্রাট'। দিল্লির অন্যতম বিলাসী রেস্তোরাঁ হল 'হোটেল সম্রাট'।

সুনীল শেট্টির রেস্তোরাঁ
'এইচ টুও' নামের যে রেস্তোরাঁ মুম্বইয়ের হোটেল রয়্যাল ইন এ রয়েছে, তার মালিক হলেন সুনীল শেট্টি। মুম্বইয়ের খার টেলিফোন অফিসের পাশে রয়েছে এই এলাকা। এখানেই নিজের খাবারের প্রতি প্রবল লোভ ও ভালোবাসাকে তিলে তিলে জায়াগা করে দিয়েছেন বলিউডের এই স্টার। এখানের আইস টি বিখ্যাত। এছাড়াও রেস্তোরাঁর পরিবেশে বহু মানুষই মুগ্ধ হয়েছেন এযাবৎকাল।












Click it and Unblock the Notifications