Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রজাতন্ত্র দিবস ২০২১:‌ বলিউডে দেশাত্মবোধক ছবির কিছু দৃশ্য যা আজও মনে রেখেছেন দর্শক

প্রজাতন্ত্র দিবস ২০২১:‌ বলিউডে দেশাত্মবোধক ছবির কিছু দৃশ্য যা আজও মনে রেখেছেন দর্শক

আমেরিকান পরিচালক ডেভিড ফিনচার একসময় বলেছিলেন, '‌অনেকে বলবেন একটি দৃশ্যের শুটিংয়ের জন্য লক্ষাধিক উপায় রয়েছে, কিন্তু আমার তা মনে হয় না। আমার মনে হয় দু’‌টি সম্ভবত এবং অন্যটি ভুল’‌। আসলে কিছু কিছু ছবির এমন কিছু দৃশ্য রয়েছে যা দর্শকদের মনে আজীবনকাল দাগ কেটে যায়। প্রজাতন্ত্র দিবসের দিন সেরকমই বলিউডের দেশাত্মবোধক কিছু সিনেমার দৃশ্যের কথা এখানে বলা হবে, যেটা দর্শকদের মনে দৃঢ় দেশাত্মবোধ ও দেশের প্রতি অনুভূতিকে তুলে ধরবে।

রোজা

রোজা

মণি রত্নাম পরিচালিত '‌রোজা'‌ ছবির এই দৃশ্যের কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে ঋষির চরিত্রে অরবিন্দ স্বামী আগুন ধরে যাওয়া জাতীয় পতাকা বাঁচানোর চেষ্টা করছিলেন এবং প্রেক্ষাপটে চলছিল এ আর রহমানের হৃদয় ছোঁয়া গান। সিনেমার ইতিহাসে দর্শকদের কাছে সবচেয়ে সাড়া জাগানো মুহূর্ত।

চক দে!‌ ইন্ডিয়া

চক দে!‌ ইন্ডিয়া

এই ছবির শেষ দৃশ্য যেখানে শাহরুখ খানের চরিত্র কবীর খানের ভারতীয় মহিলা হকির দল বিশ্বকাপ জেতেন এবং কবীর খান বাড়ি ফিরে আসছেন, প্রেক্ষাপটে চলছে '‌মউলা মেরে লেল মেরি জান'‌। কিং খানের অসাধারণ অভিনয় দর্শকদের চোখে জল না এনে পারবে না।

উরি:‌ দ্য সার্জিক্যাল স্ট্রাইক

উরি:‌ দ্য সার্জিক্যাল স্ট্রাইক

এই ছবির একটি দৃশ্যে অভিনেতা ভিকি কৌশল তাঁর ভাইয়ের শেষকৃত্যে আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। এটি ভারতীয় সেনাবাহিনীতে সাহসী বাহিনীর সম্পর্কে কথা বলেছে যারা জাতির অখণ্ডতা রক্ষার জন্য অনুকরণীয় সাহস এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে।

নমস্তে লন্ডন

নমস্তে লন্ডন

২০০৭ সালে বিপুল শাহের ছবি নমস্তে লন্ডনের একটি দৃশ্য অর্জুনের চরিত্রে অক্ষয় কুমার ভারতের ইতিহাস সম্পর্কে এক ব্রিটেনের বাসিন্দাকে বলে উচিত শিক্ষা দেন, যা ভারতীয়দের গর্ব বোধ করায়।

গদর:‌ এক প্রেম কথা

গদর:‌ এক প্রেম কথা

এই ছবির এক দৃশ্যে তারা সিং ওরফে সানি দেওল দেশাত্মবোধ নিয়ে অমরীশ পুরি ও অন্যদের সামনে বিরাট ভাষণ দেন এবং এর কিছু মিনিট পর ক্ষুব্ধ সানি দেওল হ্যান্ড পাম্প উপড়ে ফেলেন। এই দৃশ্য বহু বছর পর্যন্ত দর্শকের মনে থাকবে।

রং দে বসন্তি

রং দে বসন্তি

রং দে বসন্তী ছবিতে আমির খানের চরিত্র ডিজে যখন তরুণদের জন্য দেশপ্রেমের নতুন সংজ্ঞা লিপিবদ্ধ করে বলেছিলেন, '‌জিন্দেগি জিনে কে দো হি তরিকে হোতা হ্যায়, এক জো হো রাহা হ্যায় হোনে দো। ইয়া ফির জিম্মেদরি উঠাও উসে বদলনে কি'‌।

স্বদেশ

স্বদেশ

শাহরুখ খানের চরিত্র মোহন ভার্গব একটি দৃশ্যে রেলওয়ে স্টেশনে একটি ছোট ছেলের কাছ থেকে এক গ্লাস জল কিনে তা খুব কষ্টে খান, সেই দৃশ্যে মানসিক আবেদন বেশি দেখা দেয়। এই দৃশ্যে অভিনেতা যেভাবে সুযোগ-সুবিধা এবং অসহায়ত্বের অপরাধকে চিত্রিত করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+