'চৌকিদার আপনি হলে কোনও মহিলা সুরক্ষিত থাকবে না',এমজে আকবরকে তোপ রেনুকার
২০১৪ সালে বিজেপির স্লোগান ছিল 'আব কী বার মোদী সরকার।' ২০১৯ এ সেই স্লোগান পাল্টে গিয়েছে।
২০১৪ সালে বিজেপির স্লোগান ছিল 'আব কী বার মোদী সরকার।' ২০১৯ এ সেই স্লোগান পাল্টে গিয়ে দাঁড়িয়েছে 'ম্যায় ভি চৌকিদার'য এই স্লোগানের আওতায় এসে বিজেপির প্রথম সারির একাধিক নেতা নিজের নামের আগে 'চৌকিদার' শব্দটি বসিয়েছেন। প্রধানমন্ত্রী মোদীও একইভাবে নিজের নামের আগে চৌকিদার লিখে রেখেছেন। টুইটারে মোদীর নাম এভাবে পাল্টানোর পর থেকেই সমস্ত বিজেপি নেতারা নিজেদের নাম পাল্টাতে থাকেন। একটা এই প্রচারে যোগ দেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরও।

উল্লেখ্য, বিজেপির এই প্রচারে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন এম জে আকবার। যাঁর বিরুদ্ধে রয়েছে মহিলা সাংবাদিককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। মিটু আন্দোলনে যখন গোটা বলিউড সামিল,সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে শ্লীলতাহানি তথা ধর্ষণের অভিযোগ ওঠে। আর সেই ঘটনার কথা উস্কে দিয়ে এদিন অভিনেত্রী রেনুকা সাহানে টুইট করে এম জে আকবরের উদ্দেশে বলেন,'আপনি চৌকিদার হলে কোনও মেয়েই দেশে সুরক্ষিত থাকবে না।'
Agar aap bhi chowkidaar hain toh koi mahila surakshit nahi #BesharmiKiHadd @IndiaMeToo https://t.co/CQyIBm0waL
— Renuka Shahane (@renukash) March 16, 2019
উল্লেখ্য, গত বছরের শেষের দিকে নানা পাটেকরের বিরুদ্ধে ফের একবার শ্লীলতাহানির অভিযোগ উস্কে দেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। তারপর থেকে একাধিক অভিনেতা থেকে নেতার বিরুদ্ধে দেশ জুড়ে সরব হন বহু মহিলা। সেই সময়ই নাম উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবরের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications