আরিয়ানদের জিজ্ঞাসাবাদের পরই বলিউড প্রযোজক এনসিবি স্ক্যানারে! কে এই ইমতিয়াজ খাতরি
আরিয়ানদের জিজ্ঞাসাবাদের পরই বলিউড প্রযোজক এনসিবি স্ক্যানারে! কে এই ইমতিয়াজ খাতরি
শাহরুখ তনয় আরিয়ান খানের গ্রেফতারি কার্যত তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। একদিকে আরিয়ানকে নিয়ে পারিবারিক সংকটে শাহরুখ, অন্যদিকে, বায়জু অ্যাপের মতো ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে শাহরুখকে সরিয়ে দেওয়ার ঘটনা নিয়ে কার্যত ব্র্যান্ড শাহরুখও বিপর্যস্ত। এই পরিস্থিতিতে শাহরুখ পুত্র আরিয়ান বারবার খবরের অলিন্দে। এছাড়াও এনসিবির স্ক্যানারে উঠে আসছেন আরও অনেকে। যাঁদের মধ্যে ইমতিয়াজ খাতরির নাম আলাদা করে নজর কাড়ছে।

আরিয়ানদের জিজ্ঞাসাবাদ ও ইমতিয়াজ
আরিয়ানদের জিজ্ঞআসাবাদ পর্ব সম্পন্ন হতেই এদিন এনসিবি খোঁজ করেছে বলিউড প্রযোজক ইমতিয়াজ খাতরির। ইমতিয়াজের বান্দ্রার বাড়িতে , ও তাঁর অফিসে এদিন তল্লাশি শুরু হয়েছে। গত শনিবার ২ অক্টোবরের মুম্বইয়ের প্রমোদ তরীতে রেভ পার্টি উপলক্ষ্যে জমায়েত ও সেখান থেকে শাহরুখ খানের সন্তান আরিয়ান খান সহ মুম্বইয়ের একাধিক নামী ব্যক্তিত্বের গ্রেফতারি হয়। জনৈক মুনমুন ধমেচার নামও গ্রেফতারির তালিকায় আসে। এদিকে, সেই ঘটনার সাপেক্ষেই এদিন ইমতিয়াজের বাড়িতে চলে তল্লাশি। জানা গিয়েছে, আরিয়ানদের জিজ্ঞাসাবাদ করেই ইমতিয়াজের নাম পেয়েছে এনসিবি।

কে এই ইমতিয়াজ খাতরি?
মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা ফিল্ম প্রডিউসার ইমতিয়াজ খাতরি। মুম্বই থেকেই তাঁর স্কুলিং। পরে একটি কন্স্ট্রাকশন সংস্থা তিনি তৈরি করেন। পরে সেই ব্যবসা থেকে তিনি ফিল্ম প্রযোজনার কাজে চলে আসেন। ২০১৭ সালে 'হৃদয়ান্তর' ফিল্মটি তিনি প্রযোজনা করেন। এছাড়াও মুম্বইতে সেলেব্রিটি ক্রিকেট টিম তিনি কিনেছেন। আইএকে ক্রিকেট ব্লাস্ট টুর্নামেন্টের অন্যতম নাম ইমতিয়াজ খাতরি। বলিউডের বিভিন্ন পেজ থ্রি পার্টিতে খাতরির নাম উঠে আসে।

সুশান্ত কাণ্ডেও নাম আসে ইমতিয়াজের
এদিকে, এনসিবির কাছে আগেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কাণ্ডে এই ইমতিয়াজ খাতরির নাম উঠে আসে। সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদী এনসিবির কাছে ইমতিয়াজের নাম জানান। তাঁর বিষয়ে একাধিক তথ্য দিয়েছেন শ্রুতি। জানা যায়, ইমতিয়াজই সুশান্তকে মাদক সরবরাহ করতেন। উল্লেখ্য়, মুম্বই সার্কিটে ইমতিয়াজের নাম প্রভাবশালী হিসাবেই বিবেচিত হয়। এনসিবির কাছে খবর রয়েছে, নির্দিষ্ট চ্যানেলে ইমতিয়াজ বহু বলিউড তারকাকে মাদক সরবরাহ করেন।

শাহরুখের দূত হিসাবে আরিয়ানের সঙ্গে দেখা পূজার
এদিকে, শাহরুখ খানের পুত্র আরিয়ানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে গিয়েছিলেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। শাহরুখ বা গৌরী নিজেরা এখনও জনসমক্ষে আরিয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছেন বলে জানা যায়নি। তবে পূজার আর্থার রোড জেলে যাওয়া নিয়ে বহু আলোচনা চলছে। উল্লেখ্য, খান পরিবারের সঙ্গে আরিয়ানের যোগাযোগের সূত্র আপাতত এই পূজা দাদলানি। এনসিবির হেফাজতে থাকার সময় থেকেই আরিয়ানের সঙ্গে দেখা করতে দেখা গিয়েছে পূজাকে। শুধু তাই নয়, শাহরুখ ও গৌরীর কান, চোখ হিসাবে কার্যত কাজ করছেন পূজা। আরিয়ানের প্রতিটি শুনানিতে একমাত্র কোর্ট রুমে খান পরিবারের তরফে পূজাকে দেখা গিয়েছে। শোনা গিয়েছে, যেদিন ৮ অক্টোবর এনসিবির হেফজত থেকে জামিনের প্রশ্নে আরিয়ানদের বিষয়ে আদালতে মামলা চলছিল, তখনও সেখানে হাজির ছিলেন পূজা। শোনা যায় আরিয়ান জামিন না পাওয়াতে তিনি কান্নায় ভেঙে পড়েন।

কে পূজা দাদলানি?
শাহরুখ খানের ম্যানেজার হওয়ার পাশাপাশি, খানর পরিবারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিতি রয়েছে পূজার। ২০১২ সাল থেকে পূজাই হলেন আরিয়ানের ম্যানেজার। শাহরুখ খানের বাড়িতে যেকোনও জমায়েতেই পূজা সামিল থাকেন। এছাড়াও যখন শাহরুখ দিলীপ কুমার ও সায়রা বানুর সঙ্গে দেখা গিয়েছিলেন,তখন শাহরুখের টিমে ম্যানেজার পূজাকে দেখা যায়। মনে করা হয়, খান পরিবারের নানান গোপন কথা জানেন এই পূজা। তাই খানদের বিপদেরর দিনে যোগ্য পরিবারিক বন্ধু তথা ম্যানেজারের মতো করেই এগিয়ে চলেছেন তিনি।

শাহরুখের গাড়ির চালককে জেরা
মুম্বইয়ের ক্রুজ পার্টিতে গাড়িতে আরিয়ানকে নিয়ে গিয়েছিলেন শাহরুখর খানের বাড়ির গাড়ির চালক। এবার প্রমোদতরীতে রেভ পার্টি কাণ্ডে কার্যত ৬ ঘণ্টা ধরে শাহরুখ খানের গাড়ির চালককে জের করে এনসিবি। এর আগে ২ রা অক্টোবর এনসিবির সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে মুম্বইের প্রমোদতরীতে রেভ পার্টিতে তল্লাশি অভিযান চালানো হয়। এই অভিযানে আটক করে পরে গ্রেফতার করা হয় শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সহ অনেককে। এক সপ্তাহ কেটে গেলেও মামলায় ছাড় পাননি আরিয়ান সহ বাকিরা।












Click it and Unblock the Notifications