(ফটো ফিচার) রিমা লাগুর প্রয়াণে শোকের ছায়া বলিউডে, স্মৃতিমেদুর তারকারা

রিমা লাগুর অকাল প্রয়াণের খবরে শোকের ছায়া বলিউডে। মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন বলিউডের জনপ্রিয় 'মা'।

রিমা লাগুর অকাল প্রয়াণের খবরে শোকের ছায়া বলিউডে। মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হন বলিউডের জনপ্রিয় 'মা'।

হাম আপকে হ্যায় কউন, ম্যায়নে প্যায়ার কিয়া, বাস্তব, কাল হো না হো-র মতো অসংখ্য ছবিতে কাজ করেছেন রিমা লাগু। এছাড়াও তু তু ম্যায় ম্যায়, শ্রীমান শ্রীমতি-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে সবার মন জয় করেছিলেন রিমা।

রিমা লাগুর অকাল প্রয়াণে শোকাহত বলিউড। কি বলছেন তারকারা দেখে নিন একঝলকে।

অলোক নাথ

অলোক নাথ

এটা সত্যিই অত্যন্ত বড় দুঃসংবাদ। আমি কোনওকিছু চিন্তাই করতে পারছি না। ওঁ একজন নিখুঁত অভিনেত্রী ছিলেন। খুবই দুঃখের খবর।

মণীশ বেহল

মণীশ বেহল

উনি বয়সে অনেকটা বড় হওয়া সত্ত্বেও ওঁর সঙ্গে এত স্বচ্ছন্দে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার যে ভুলতে পারছি না। অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছি। ওঁর সঙ্গে একসঙ্গে বসা যেত, গল্প করা যেত, কোনও কিছু নির্দ্বিধায় বলা যেত। রিমাজির সঙ্গে হাল্কা মেজাজে আলোচনা করা যেত। উনি দারুণ এক মহিলা। ওঁর চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি।

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত

শোকাহত। রিমাদির প্রতিভা, সৌন্দর্য উষ্ণতা মন ছুঁয়ে যায়। ওঁনার অভাব চিরকাল থেকে যাবে। পরিবারকে সমবেদনা জানাই।

জুহি চাওলা

জুহি চাওলা

আমি হতবাক। কয়েক সপ্তাহ আগেই রাজভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওর সঙ্গে দেখা হয়েছে। সত্যি একজন সুন্দর মানুষ ছিলেন উনি। আমি ব্যক্তিগত ভাবে মনে করি ওঁর হাল্কা চোখ ও মুখের কাঁটাছাটা বৈশিষ্টে ঘেরা সুন্দরী ছিলেন উনি। উনি বলিউডের আদর্শ মা ছিলেন। যে যে ছবিতে উনি অভিনয় করেছেন ওঁর অভিনয় ছাড়া ছবিগুলি অসম্পূর্ণ থেকে যেত।

গোবিন্দ

গোবিন্দ

আমি জানতাম না। হতবাক করা দুঃসংবাদ। হয়তো আমি আজকের শুটিং বাতিল করে দেব।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

রিমা লাগুর মৃত্যুতে শোকাহত। ওঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছি, একজন দারুণ অভিনেত্রী ও অসাধারণ মানুষ। পরিবারের জন্য প্রার্থনা করি।

করন জোহর

করন জোহর

সত্যিই দুঃসংবাদ। নিজের উষ্ণ ব্যবহার, আভিজাত্য ও অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করেছিলেন। ওঁনাকে পরিচালনা করার সৌভাগ্য হয়েছিল আমার।

ঋষি কাপুর

ঋষি কাপুর

যেখানেই থাক ভাল থেকো। বেশ কিছু ছবিতে অভিনয় করেছি একসঙ্গে. রিমা লাগু অত্যন্ত ভাল এক বন্ধু। হৃদয় থেকে সমবেদনা জানাই।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

অবিশ্বাস্য খবর। এত অল্প বয়সে একজন নিখুঁত প্রতিভাবান অভিনেত্রী চলে গেলেন বিশ্বাসই করতে পারছি না। অত্যন্ত দুঃখজনক।

রবিনা টন্ডন

রবিনা টন্ডন

রিমা লাগুর অত্যন্ত প্রয়াণে র খবরে শোকাহত। আমার দেখা সবচেয়ে মিষ্টি ব্যক্তিত্বের মানুষ ছিলেন তিনি।

পরেশ রাওয়াল

পরেশ রাওয়াল

অত্যন্ত পজেটিভ মানসিকতার অভিনেত্রী ও মানুষ ছিলেন রিমা লাগু। থিয়েটারের সময় থেকে চেনাশোনা। ভাল বন্ধু ও সহকর্মী। আত্মার শান্তি কামনা করি।

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+