থ্রি ইডিয়টসের মিলিমিটারকে মনে আছে, এখন সে সত্যিই সেন্টিমিটার হয়ে গিয়েছে
থ্রি ইডিয়টসের মিলিমিটারকে মনে আছে, এখন কেমন দেখতে হয়েছে তাকে
থ্রি ইডিয়টসের ছবির মিলিমিটারকে মনে আছে। সেই হাফ-প্যান্ট পরা ছেলেটি যে ভাইরাসকে নকল করত। এমনকী হোস্টেল থেকে যখন র্যাঞ্চোদের বের করে দেওয়া হল, তখনও পেছন পেছন আসছিল মিলিমিটার। সেই মিলিমিটারকে এখন দেখলে আর চেনার উপায় নেই। কারণ মিলিমিটার এখন সেন্টিমিটার ছাপিয়ে কিলোমিটার হয়ে গিয়েছে। শুধু অভিনয়ই নয়, গানেও রীতিমত পারদর্শী হয়ে উঠেছে সে।

১
মিলিমিটারের আসল নাম রাহুল কুমার। উত্তরাখণ্ডের আলমোড়ার এই অভিনেতার বর্তমানে বয়স ২২ বছর। ছোট থেকেই থিয়েটারের সঙ্গে যুক্ত রাহুল। তবে থ্রি ইডিয়টস ছবিই তাঁকে প্রচারের আলোয় নিয়ে আসে।

২
থ্রি ইডিয়টসের আগেও শিশু শিল্পী হিসেবে বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে রাহুলকে। ওমকারা, দ্য ব্লু আমব্রেলা, জিনা হ্যায় তো ঠোক ডাল-এক মত কিছু ছবিতে কাজ করেছেন রাহুল। কিন্তু তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় ব্রেক হয়ে দাঁড়ায় থ্রি ইডিয়টস।

৩
সিনেমা ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে মিলিমিটার ওরফে রাহুল কুমারকে। বিস্কুট, টেলিকম সংস্থা এমনকী আইপিএল-এর বিজ্ঞাপনেও দেখা গিয়েছে রাহুল কুমারকে।

৪
শুধুমাত্র অভিনয়ই নয়, গানেও কম যান না রাহুল।












Click it and Unblock the Notifications