পিছিয়ে গেল আমির খানের ‘‌লাল সিং চাড্ডা’র মুক্তি‌, কবে রিলিজ পাচ্ছে এই ছবি জেনে নিন

পিছিয়ে গেল আমির খানের ‘‌লাল সিং চাড্ডা’র মুক্তি‌

আমির খান ও করিনা কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা '‌লাল সিং চাড্ডা’‌র মুক্তির সময় আরও একবার পিছিয়ে গেল। হলিউডের অস্কারজয়ী বিখ্যাত সিনেমা টম হ্যাঙ্কসের 'ফরেস্ট গাম্প' থেকে অনুপ্রাণিত আমির খান-করিনা কাপুরের এই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল আগামী মাসের বড়দিনের সময়।

আগামী বছরের ১৪ এপ্রিল ছবি মুক্তি

আগামী বছরের ১৪ এপ্রিল ছবি মুক্তি

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন যে এই সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের ১৪ এপ্রিল অর্থাৎ বাঙালির নববর্ষ ও পাঞ্জাবিদের বৈশাখীর সময়। যদিও এই ছবিটি এ বছরের ক্রিসমাসেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা আবার পিছিয়ে দেওয়া হল। তবে মুশকিল হল ওইদিনই আবার মুক্তি পাচ্ছে কেজিএফ-টু।

ব্যাহত হয় শুটিংও

আমির খানের করোনা হওয়ায় এই সিনেমার শ্য়ুটিং কিছু দিন বন্ধ ছিল। পাশাপাশি বেশ কিছু কারণে এই সিনেমার শ্যুটিংয়ের কাজ ব্যাহত হয়। তার ওপর করিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় ফের শুটিংয়ের কাজে বিলম্ব দেখা দেয়। গজনী, দঙ্গল, পিকে প্রতিটি ছবিতে নিজের লুকসের ওপর একাগ্রতা দেখিয়েছেন আমির। চরিত্র অনুযায়ী নিজেকে বদলেছেন। চরিত্রকে ফুটিয়ে তুলতে ওজন, কমানো বাড়ানোর প্রতি মনোযোগ দিয়েছেন এতটুকু খামতি না রেখে। তাই তো মি.পারফেকশনিস্টকে এখনও প্রথম সারির অভিনেতাদের মধ্যে একটু এগিয়ে রাখেন দর্শকদের একাংশ। তাঁর সমর্পন সত্যিই প্রশংসাযোগ্য।

বারংবার পিছিয়েছে মুক্তির সময়

এ বছরের সেপ্টেম্বরেই লাল সিং চাড্ডার নির্মাতারা ঘোষণা করেছিলেন যে এই সিনেমাটি আগামী বছরের ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে। কিন্তু আবার কোনও অজ্ঞাত কারণে ফের এই সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে এই সিনেমা এ বছরের বড়দিনের সময় মুক্তি পাওয়ার কথা থাকলেও নোবেল করোনা ভাইরাস মহামারির জন্য সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।

কে কে অভিনয় করছেন

লাল সিং চাড্ডাতে মুখ্য চরিত্রে রয়েছেন আমির খান ও করিনা কাপুর। এছাড়াও নাগা চৈতন্য, মোনা সিং ও মানব ভিজেকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে, লাল সিং চাড্ডার পরিচালক অদ্ভেত চৌহান।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+