অ্যাশকে খোলা চিঠি 'মা' রেখার! কী লিখলেন চিঠিতে

এক 'উমরাও জান' চিঠি লিখলেন আরেক 'উমারো জান'-কে! 'উমরাও জান' এমনই এক চরিত্র যেখানে দুই যুগের দুটি ভিন্ন ছবিতে দেখা গিয়েছিল বলিউডের দুই অবাক করা সুন্দরীকে।

এক 'উমরাও জান' চিঠি লিখলেন আরেক 'উমারো জান'-কে! 'উমরাও জান' এমনই এক চরিত্র যেখানে দুই যুগের দুটি ভিন্ন ছবিতে দেখা গিয়েছিল বলিউডের দুই অবাক করা সুন্দরীকে। একজন রেখা, অপরজন ঐশ্বর্য। অনেকেই বলে থাকেন , তাঁদের মধ্যে চেহারার বেশ সাযুজ্য রয়েছে। এবার এক সুন্দরীর উদ্দেশ বার্তা এল অপরের থেকে। তাও আবার খোলা চিঠিতে! বলিউডে ঐশ্বর্যর ২ দশক সম্পন্ন হওয়া উপলক্ষ্যে তাঁকে চিঠি লিখলেন অভিনেত্রী রেখা।

অ্যাশকে খোলা চিঠি মা রেখার! কী লিখলেন চিঠিতে

চিঠিতে, বচ্চন পরিবারের পুত্রবধূ তথা 'অভিনেত্রী' ঐশ্বর্যকে চলমান নদীর সঙ্গে তুলনা করে রেখে বার্তা দিয়েছেন থেমে না থাকার। নিজের মতো করে যেভাবে এই ইন্ডাস্ট্রিতে ঐশ্বর্য একটা জায়গা করে নিয়েছেন, তাকে সাধুবাদ জানিয়েছেন রেখা। পাশাপাশি , তিনি লেখেন, মানুষ তোমাকে ভুলে যেতে পারে , তবে তুমি তাঁদের কি দিয়েছ তা কখনও বুলতে পারবে না তাঁরা। এছাড়াও ঐশ্বর্যর ক্ষমতা ও অন্তঃশক্তিরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

এছাড়াও ঐশ্বর্যকে তাঁর জীবনের যাবতীয় চড়াই উতরাই পেরনোর জন্য সাধুবাদ জানান তিনি। এমনকি 'মা' ঐশ্বর্যর প্রসঙ্গ তুলেও এদিন অ্যাশের প্রশংসা করেন রেখা। উল্লেখযোগ্যভাবে , চিঠির শেষে রেখা নিজেকে 'রেখা মা' বলে উল্লেখ করেন। প্রসঙ্গত, অ্যাশ ঘনিষ্ঠরা সকলেই জানেন, অভিনেত্রী রেখাকে 'রেখা মা' বলে সম্বোধন করেন ঐশ্বর্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+