এবার র‌্যাপ গানে রেখা! এমন ভূমিকায় কোন ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে

'ইন আখোঁ কী মস্তি' গানটিতে অভিনেত্রীর মায়াবি চোখ আর নবাবীয়ানার মিশেল আজও মানুষের মনে গেঁথে রয়েছে। এরপর বহুবার বলিউডের বিভিন্ন চরিত্রে রেখাকে দেখা গিয়েছে।

'ইন আখোঁ কী মস্তি' গানটিতে অভিনেত্রীর মায়াবি চোখ আর নবাবীয়ানার মিশেল আজও মানুষের মনে গেঁথে রয়েছে। এরপর বহুবার বলিউডের বিভিন্ন চরিত্রে রেখাকে দেখা গিয়েছে। কিন্তু অনেক বছর ধরেই তিনি আর অনস্ক্রিনে আসছিলেন না। তবে এবার রেখার ভক্তদের জন্য সুখবর। খুব শিগিগিরই তাঁকে দেখা যাবে এক নতুন ভূমিকায়।

এবার র‌্যাপ গানে রেখা! এমন ভূমিকায় কোন ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে

এবার র‌্যাপারের ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেত্রী রেখাকে। 'ইমলা পাগলা দিওয়ান ফিরসে' ছবিটিতে তাঁকে দেখা যাবে। রেখার সঙ্গে র‌্যাপ গানে পা মেলাবেন সলমন খান, সোনাক্ষী সিনহা, শত্র্ুঘ্ন সিনহারা। মূলত, দুটি পুরনো গানকে একসঙ্গে করে তৈরি হচ্ছে এই র‌্যাপ গানটি। 'ও মেরে সোনা রে ', ' রফতা রফতা' গানগুলিকে নিয়ে একসঙ্গে তৈরি হচ্ছে এই র‌্যাপটি।

গানটিতে কোরিওগ্রাফি করেছেন বলিউডের রেমো ডিসুজা। এই ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে আসতে চলেছেন শত্রুঘ্ন সিনহা ও সোনাক্ষী। এই প্রথম বাবা ও মেয়েকে একসঙ্গে দেখা যেতে চলেছে কোনো ছবিতে। ছবিতে রেখার সঙ্গে দেখা যেতে চলেছে ধর্মেন্দ্রকেও। উল্লেখ্য, ধর্মেন্দ্র, সানি, ববি অভিনীত 'ইয়মলা , পাগলা, দিওয়ানা' ছবির
সিক্যুয়েল এই ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+