নয়া ভিডিও-তে ঝড় তুললেন রেখা! কাবু ধর্মেন্দ্র থেকে সলমনের প্রজন্ম
ফিরে এল সত্তরের দশকের স্মৃতি। সেই সময়ের অন্যতম হিট গান 'রফতা রফতা' -র রিমিক্স ভার্সান মাতাচ্ছে ইন্টারনেট। তবে গানের চেয়েো বেশি সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে গানটির ভিডিওত নিয়ে।
ফিরে এল সত্তরের দশকের স্মৃতি। সেই সময়ের অন্যতম হিট গান 'রফতা রফতা' -র রিমিক্স ভার্সান মাতাচ্ছে ইন্টারনেট। তবে গানের চেয়েো বেশি সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে গানটির ভিডিওত নিয়ে। যে ভিডিওতে ফের একবার স্বমহিমায় দেখা গিয়েছে অভিনেত্রী রেখাকে।

১৯৭৩ সালের ছবি 'কাহানি কিসমত কি'-র গান ছিল 'রফতা রফতা'। সেই গান ফের একবার নতুন ঘরানায় রিমিক্স-এ উঠে এল। আর গানের ভিডিও-তে রয়েছে মাল্টি স্টারকাস্ট। রয়েছেন রেখা, ধর্মেন্দ্র, সলমন থান, সোনাক্ষী সিনহা, ববি দেওল, সানি দেওল। ধর্মেন্দ্র , সানি, ববি অভিনীত ছবি 'ইমলা , পাগলা, দিওয়ানা' ছবির জন্য এই গানটির শ্যুটিং হয়েছে।
গোটা ভিডিওতে নজর কেড়েছেন রেখা একাই। বিভিন্ন সাবেকি থেকে আধুনিক , বিভিন্ন পোশাকের সাজে সকলকে পিছনে ফেলে দিয়েছেন রেখা। এই ভিডিও ঘিরে তাঁরক গ্ল্যামারই যেন শেষ কথা বলেছে। ষাটোর্ধ্ব অভিনেত্রীর এই নাচ রীতিমত তাক লাগিয়ে দিয়েছে সকলকে। উল্লেখ্য, কিছুদিন আগে আইফা অ্য়াওয়ার্ডসের মঞ্চে রেখার নাচ রীতিমত অবাক করে দর্শককে। এবার ফের একবার সেই চমক ধরা পড়ল নয়া ভিডিও-তে।












Click it and Unblock the Notifications