Rekha: ফের মুখোমুখি জয়া-রেখা, হেমা মালিনীর জন্মদিনে নজর কাড়লেন অভিনেত্রী
রেখাকে চির যৌবনের অভিনেত্রী বলা হয়। ফের একবার দেখা গেল তাঁর ঝলক। এবারও মন্ত্রমুগ্ধ করলেন রেখা। তবে তার থেকেও বড় খবর হল আবারও জয়া বচ্চনের মুখোমুখি রেখা। হেমা মালিনীর ৭৫ বছর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুই অভিনেত্রীই।
৭৫ তম জন্মদিন উদযাপন করলেন হেমা মালিনী। তার জন্য বিশাল পার্টি দিয়েছিলেন তিনি। তাতে আমন্ত্রিত ছিলেন বলি পাড়ার একাধিক অভিনেত্রী। হালফিলের রানি মুখার্জি, মাধুরী দিক্ষিত থেকে রেখা, জয়া বচ্চন সকলেই আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে।

এতো এতো সুন্দরীদের ভিড়ের মধ্যেও নজর কেড়েছে রেখা। পার্ল হোয়াইট পোশাকে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। মাথায় গজরা। কানে বড় বড় ঝুমকো দুল। এই বয়সেও রেখাকে দেখে সকলে মুগ্ধ হয়ে গিয়েছেন। অনেকেই প্রশ্ন করেন এতো বয়সেও কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন রেখা।
এই পার্টিেত আমন্ত্রিত ছিলেন জয়া বচ্চনও। ফের একবার রেখার মুখোমুখি হয়েছিলেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার নাম জড়িয়ে পরার পর থেকে রেখার সঙ্গে জয়া বচ্চনকে খুব একটা সামনাসামনি দেখা যায় না। তবে রেখা এদিন পার্টিতে এসেছিলেন অভিনেত্রী বিদ্যা ব্যলনের সঙ্গে।
মাধুরী দিক্ষিত, রানি মুখার্জি, জগ্গু দাদার সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে অভিনেত্রী রেখাকে। বলিউডের এক ঝঁাক তারকা উপস্থিত হয়েছিলেন হেমা মালিনীর জন্মদিনের অনুষ্ঠানে। ড্রিম গার্লের জন্মদিনে রীতিমতো গানের তালে পা মেলালেন রেখা। কেয়া খুব লাগতি হো গানের সঙ্গে তাল মেতাতে দেখা গিয়েছে রেখা এবং হেমা মালিনীকে। জন্মদিনের অনুষ্ঠানে একের পর এক হেমা মালিনীর সুপার হিট গান শোনা গিয়েছে।












Click it and Unblock the Notifications