বলিউড তারকার গায়ের ওপর হেঁচে দিলেন তাঁর প্রতিবেশী! কেন জানেন

বলিউড তারকার গায়ের ওপর হেঁচে দিলেন তাঁর প্রতিবেশী! কেন জানেন

আচমকা ঝগড়া করতে করতে এসে গায়ের ওপর হেঁচে দিয়ে চলে গেলেন প্রতিবেশী। এমন অদ্ভূত ঘটনা ঘটে গিয়েছে অভিনেতা বীর দাসের সঙ্গে। বলিউডের এই অভিনেতার অভিযোগ সোশ্যাল ডিসটেন্সিং নিয়ে কথা কাটাকাটির জেরেই এমন হল।

বলিউড তারকার গায়ের ওপর হেঁচে দিলেন তাঁর প্রতিবেশী! কেন জানেন

বীর দাসের দাবি, তিনি তাঁর বন্ধুর জন্য রবিবার নিজের ফ্ল্যাটেরই নিচে রান্না করছিলেন। তাঁরা প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখেছিলেন, বলে দাবি বীর দাসের। এমন সময় তাঁর প্রতিবেশী ঝগড়া করতে থাকেন। প্রতিবেশীর অভিযোগ ছিল বীর দাস সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখেন নি। তা ছাড়াও মাস্ক পরেননি অভিনেতা বলে দাবি ছিল তাঁর। যদিও অভিনেতা বীর দাসের দাবি, এমন তথ্য সঠিক নয়।

দুই তরফের বচসার মধ্যেই আচমকা বীর দাসের প্রতিবেশী এসে তাঁর মুখের ওপর হেঁচে দিয়ে যান। করোনার আবহে এমন ঘটনায় হতবাক হয়ে যায় বীর দাস। মুহূর্তে তিনি বিরক্ত হন। পরবর্তীকালে গোটা ঘটনার কথা ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+