Bollywood: রেকর্ড টিকিট বিক্রি, হৃত্বিক-দীপিকার ফাইটারকে হারিয়ে দিল মিস্টার অ্যান্ড মিসেস মাহি
জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাওয়ের ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি। রুহি সিনেমার পর ফের এক ছবিতে দেখা যাবে তাঁদের। রোমান্টিক স্পোর্ট ড্রামা ছবিটি দেখার জন্য হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে টিকিট। ২০২৪ সালের এখনও পর্যন্ত যত রিলিজ হয়েছে তারমধ্যে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে এই ছবিটির।
এমনকী হৃত্বিক রোশন-দীপিকা পাড়ুকোনের ফাইটার ছবিটিকেও হারিয়ে দিয়েছে জাহ্নবী-রাজকুমার রাওয়ের মিস্টার অ্যান্ড মিসেস মাহি। অ্যাডভান্স বুকিংয় শুরু হতেই আড়াই লক্ষ টাকা কালেক্ট করে ফেলেছে ছবিটি। মনে করা হচ্ছে প্রথম দিনেই ২০ কোটি টাকার বেশি ওপেনিং দেবে ছবিটি।

শোনা যাচ্ছে ফাইটার, বড়ে মিঞা ছোটে মিঞা, আর্টিকল ৩৭০-র মতো বড় ছবিকেও টেক্কা দিয়ে ফেলেছে রাজকুমার রাও জাহ্নবী কাপুরের এই ছবিটি। ক্রিকেট প্রেমী দম্পতিকে ঘিরে আবর্তিত হয়ছে ছবিটির গল্প। ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির নাম অনুযায়ী তারা নিজেদের নামও রাখে মাহি বলে। ছবির প্রধান চরিত্র রাজকুমুার রাও। ছবিতে তার নাম হয়েছে মহেন্দ্র আগরওয়াল। আর ছবির নায়িকা জাহ্নবী কাপুর। ছবিতে তার নাম হয়েছে মহিমা আগরওয়াল। মাহির মতো ক্রিকেটার হওয়ার স্বপ্ন দখতেন মহেন্দ্র। সেই স্বপ্ন থেকেই তিনি স্ত্রী মহিমাকে ক্রিকেটের কোচিং দেওয়া শুরু করেন। এই নিয়ে আবর্তিত হয়েছে কাহিনীটি।
প্রসঙ্গত উল্লেখ্য ২০২৩ সালটি বলিউডের কাছে বেশ লাকি প্রমাণিত হয়েছে। কারণ বছরের মাঝামাঝি থেকে একেবারে লাইন দিয়ে ছবি হিট করেছে। শাহরুখ খানের পর পর তিনটি ছবি মুক্তি পয়েছে এক বছরে। তার মধ্যে ২টি ছবি রেকর্ড হিট হয়েছে। আবার সানি দেওয়লের গদর-২ বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে। তারপরে আবার রণবীর কাপুরের অ্যানিম্যাল ছবিটিও বক্স অফিসে রেকর্ড সাফল্য পেয়েছে।
সেদিক থেকে দেখতে গেলে ২০২৪ সালের এখনও পর্যন্ত তেমন কোনও ছবি বক্স অফিসে রেকর্ড সাফল্য পায়নি। বছরের শুরুটা করেছিলেন হৃত্বিক রোশন দীপিকা পাড়ুকোন । কিন্তু অখনও কোনও ছবি তেমন ভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। এই প্রথম আশা জাগাচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি।












Click it and Unblock the Notifications