‘‌আমি তোমার এত বায়না সামলাতে পারব না,‌ রুক্মিণীকে কেন একথা বললেন দেব?‌

‘‌আমি তোমার এত বায়না সামলাতে পারব না,‌ রুক্মিণীকে কেন একথা বললেন দেব?‌

চকোলেট না খেলে ইমোশনার দৃশ্যে অভিনয় করতে পারবেন না, কিন্তু তাঁকে চকোলেট কেক এনে দেবে কে?‌ যাঁর আনার কথা সেই দেব তো ঘুমে কাতর। অতএব দেবের ঘুম মাটি করতে মোবাইলে যাবতীয় অভাব–অভিযোগ, কান্নাকাটি করেছেন রুক্মিণী মৈত্র। যার জেরে ঘুম নষ্ট সাংসদ–অভিনেতা দেবের। হ্যাঁ, সম্প্রতি এমনই দাবি করেছেন দেব।

‘‌আমি তোমার এত বায়না সামলাতে পারব না,‌ রুক্মিণীকে কেন একথা বললেন দেব?‌


রাজ চক্রবর্তীর চ্যাম্প ছবিতে প্রথম দেখা যায় দেব–রুক্মিণীকে। তার আগে থেকেই অবশ্য টলি পাড়ায় এই দুই জুটির প্রেমপর্ব বেশ চর্চায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। যেখানে দেব রুক্মিণীর কুকীর্তি ফাঁস করে দিয়েছেন। চ্যাম্প ছবির শুটিংয়ের সময় রুক্মিণী নাকি শুধু কেক খেতেন সেটে। আর সেই দিন দেবের পরিবর্তে এক স্পট বয় তাঁকে অন্য কোনও বাটি কেক এনে দিয়েছিল। উপায় না দেখে ওই কেকটাই খেয়েছিলেন রুক্মিণী। একে তো ঘুম নষ্ট, তারওপর রুক্মিণীর এরকম মেসেজ। দেবও পাল্টা রাগের চোটে রুক্মিণীকে বলেন, '‌বাবাকে ফোন কর। টাকা আনাও। গাড়ি পাঠাও। নিয়ে এস। আমি তোমার এত বায়না সামলাতে পারব না।’‌

দেবের এই কথা শুনে কি প্রতিক্রিয়া দিলেন রুক্মিণী?‌ তিনি জানান একটা কেক দেব এনে দিতে পারবেন না। দেব যদিও জানিয়েছেন রুক্মিণী কোনও ডায়েটই মানেন না। লুচি, আলু, কেক,চকোলেট জমিয়ে খান। দেব–রুক্মিনীর বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেই তা ভক্তদের প্রতিক্রিয়ায় ভরে যায়। দু’‌জনের খুনসুটি মার্কা প্রেম ক্রমেই জমে উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+