কোই মিল গয়া সিনেমার ‘জাদু’ কে মনে আছে? জানেন এই চরিত্রটির পেছনে প্রকৃত মানুষটি কে
কোই মিল গয়া সিনেমার ‘জাদু’
কোই মিল গয়া সিনেমাটি মুক্তি না পেলে কেউ হয়তো এলিয়েনের বা ভিন গ্রহের প্রাণীর অস্তিত্বকে বিশ্বাসই করতেন না। হৃত্ত্বিক রোশন ও প্রীতি জিন্টা অভিনীত এই ছবিতে মানুষ ও এলিয়েনের মধ্যেকার অটুট বন্ধুত্বকে তুলে ধরা হয়েছে। এই সিনেমায় লক্ষাধিক মানুষের মন জয় করেছিল হৃত্ত্বিক নয়, জাদু চরিত্রটি। যার নাম বাড়িতে বাড়িতে ছড়িয়ে পড়ে এবং অধিকাংশ মানুষের মনে এখনও জাদু বিশেষ স্থানে রয়েছে।
এই ছবিটি একরকমভাবে আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছিল এবং আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা অগণিতবার এই সিনেমাটি দেখেছেন। ১৮ বছর আগে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই ছবির সঙ্গে দর্শকদের বেঁধে রাখতে জাদু চরিত্রটির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

পোশাক আসে অস্ট্রেলিয়া থেকে
জাদুর নীল রঙের এলিয়েনদের মতো পোশাক পরিকল্পনা ও তৈরি করা হয়েছিল অস্ট্রেলিয়ায় এবং তৈরি করেন জেমস কালনার।

জাদুকে তৈরি করতে এক বছরের বেশি সময়
জাদুর মুখ কেমন হবে তা নিয়ে বহু তর্ক-বিতর্ক হয়েছিল সেই সময়। যেমন জাদুর চোখ কোনও পশুর মতো হবে কিনা বা কোনও মানুষের মতো হবে কিনা। রাকেশ রোশনের সিনেমা কোই মিল গয়া-তে এলিয়েন জাদুকে প্রস্তুত করতে এক বছরের বেশি সময় লেগেছিল। এই চরিত্রের বড় বড় খয়েরি রঙের চোখ ও তিন ফিট উচ্চতা হবে বলে ঠিক করা হয়।

ইন্দ্রবর্ধন পুরোহিত ওরফে জাদু
জাদু চরিত্রের মুখোশের আড়ালে যে অভিনেতা ছিলেন তাঁর নাম ইন্দ্রবর্ধন পুরোহিত। এক বেঁটে ব্যক্তি, যাঁকে বলিউডের বহু সিনেমা ও সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল। সব টিভিতে শিশুদের প্রিয় সিরিয়াল বাল বীরে তিনি 'দুবা দুবা ২' চরিত্রে অভিনয় করেন।

মারা গিয়েছেন জাদু
তিনি এখনও পর্যন্ত ৬টি ভাষায় ২৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। তবে দুঃখের বিষয় ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর তিনি মারা যান।

১৮ বছর পর জাদু চরিত্রের প্রকাশ
কোই মিল গয়া সিনেমার ১৮ বছর পর এলিয়েন জাদু চরিত্রে অভিনয় করা ব্যক্তির ছবি সামনে এসেছে এবং মানুষ আসল জাদুকে চিনতে পেরেছে।
ছবি সৌ:ইউটিউব












Click it and Unblock the Notifications