রেকর্ডিং-এ গায়িকাকে দিয়ে কেন 'গার্গল' করিয়েছিলেন আর ডি বর্মন! প্লেব্যাকের অজানা কাহিনি একনজরে

অমিতাভের জন্য গায়িকাকে দিয়ে কেন 'গার্গল' করিয়েছিলন আর ডি বর্মন! রেকর্ডিং রুমের অজানা কাহিনি একনজরে

এই কাহিনি বহু বছর আগে। আশির দশকে তখন আরডি বর্মনের গানের সুরে বুঁদ আসমুদ্র হিমাচল। সেই সময় আরডি-র গানের অ্যালবাম মানেই তা হিট! বলিউডের একের পর এক বলিউড ছবিতে তিনিই তখন সঙ্গীত পরিচালকদের তালিকায় সেরার সেরা তকমায় ভূষিত। এমনই এক ছবি 'সত্তে পে সত্তা'। অমিতাভ বচ্চন ও হেমা মালিনী অভিনীত এই ছবির রেকর্ডিং রুমের অজানা কাহিনি দেখে নেওয়া যাক।

গায়ককে 'গার্গল' করতে কেন বাধ্য করেছিলেন আর ডি?

গায়ককে 'গার্গল' করতে কেন বাধ্য করেছিলেন আর ডি?

আর ডি বর্মন কার্যত সুরের জাদুকর ছিলেন। সুর, আর তাল নিয়ে তিনি যে খেলা খেলতে পারতেন , তা খুবই কম মানুষ পারেন। এমনই এক 'খেলা' দেখা গিয়েছিল ১৯৮২সালের ছবি'সত্তে পে সত্তা' র রেকর্ডিং এর সময়। সেখানে একটি ব্যাকগ্রাউন্ড স্কোরের রেকর্ডিং চলাকালীন আচমকা গায়িকা অ্যানেট্টে পিন্টোকে 'গার্গল' করতে বলেন আর ডি বর্মন!

এরপর কী ঘটে যায়?

আরডি জানান, একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য এই গার্গলের শব্দ প্রয়োজন। আর সেই মতো রেকর্ডিং করা হয় গার্গল। যদিও তা যখন ফিল্মে র সঙ্গে যুক্ত করা হয়, তখন আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে বোঝা যায় না যে তা আসলে গার্গলের আওয়াজ। যে দৃশ্যে 'নকল' অমিতাভ হেঁটে আসছেন , সেই দৃশ্যেই ছিল এই রেকর্ডিং এর ক্লিপিং।

 আবার 'সত্তে পে সত্তা' আসতে চলেছে!

আবার 'সত্তে পে সত্তা' আসতে চলেছে!

বেশ কিছু তথ্য বলছে আবার স্ক্রিনে নতুন করে রিমোক হচ্ছে ফিল্ম 'সত্তে পে সত্তা'র। ১৯৮২ সালের ফিল্ম 'সত্তে পে সত্তা'র নয়া রিমেকে অনুষ্কা শর্মা ও হৃতিক থাকতে চলেছেন বলে খবর। গল্পে একাধিক টুইস্ট থাকতে পারে বলে দাবি নির্মাতাদের। ছবির পরিচালনায় ফারহা খান ও প্রযোজনায় থাকছেন রোহিত শেট্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+