সিনেমা হলের এসি বন্ধ করিয়েছিলেন কিশোর কুমারের জন্য, নিজের ছেলে মনে করতেন শচিনদেব বর্মণ
তিনজনেই বলিউডের লিজেন্ড। তাঁদের প্রত্যেকের পরিচিতিই আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। একটা সময়ে কিশোর কুমারের গান মানেই ছিল শচিন দেব বর্মণের কথা সুর। এই জুটিতে একের পর এক সুপারহিট গান দিয়েছে বলিউডে।
শুধু গানই নয় এই দুজনের ব্যক্তিগত সম্পর্কও ছিল বড় আত্মিক। শুধু পেশাগত ভাবে নয় ব্যক্তগত ভাবেই শচিনদেব বর্মণের খুব কাছের ছিলেন কিশোর কুমার। দুই শিল্পীর পারিবারিক সম্পর্কও গভীর ছিল। দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে শচিন দেব বর্মণের ছেলে আরডি বর্মণ বলেছিলেন,' কিশোর কুমার শচিন দেব বর্মণের দ্বিতীয় সন্তানের মতোই ছিলেন। তাঁর সঙ্গে কিশোর কুমারকে কখনও আলাদা করে দেখেননি শচিন দেব বর্মণ।'

দূরদর্শণের সাক্ষাৎকারে রাহুল দেব বর্মণ বলেছিলেন, তাঁর বাবা শচিন দেব বর্মণ কিশোরকুমারকে এতোটাই ভালবাসতেন যে একদিন সিনেমা হলের এসি বন্ধ করিয়ে দিয়েছিলেন তিনি কিশোর কুমারের জন্য। সিনেমা দেখতে গিয়েছিলেন তাঁরা যেটির মিউজিক তাঁরা দিয়েছিলেন এবং গান গেয়েছিলেন কিশোর কুমার। সিনেমা হলের এসি চলছিল। সেসময় কিশোর কুমার শচিন দেব বর্মণকে বলেছিলেন তাঁর গলা খারাপ হতে শুরু করেছে এসির ঠাণ্ডায়। পরের দিনই আবার কিশোর কুমারের রেকর্ডিং ঠিল শচিন দেব বর্মণের গানের।
কিশোর কুমারের কথা শোনার পর সঙ্গে সঙ্গে সিনেমা হলের ম্যানেজারকে ডেকে এসি বন্ধ করিয়ে দিয়েছিলেন শচিন দেব বর্মণ। এতোটাই ঘণিষ্ঠতা ছিল তাঁদের মধ্যে। রাহুল দেব বর্মণ বলেছিলেন যেদিন শচিন দেব বর্মণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার পরের দিন মিলি সিনেমার গানের রেকর্ডিং ছিল। কিশোরকুমার হাসপাতালে গিয়ে বলে এসেছিলেন তিনি যেন নিশ্চিন্তে থাকেন গানের রের্ডিং হয়ে যাবে। সেই গান এখনও সুপারহিট।
নিজের ছেলে রাহুল দেব বর্মণের মতোই মনে করতেন কিশোর কুমারকে। কোনও দিন আলাদা করে দেখেননি। উল্টে কিশোর কুমারের জন্য বেশি ভাবতেন শচিন দেব বর্মণ। এমনই জানিয়েছিলেন রাহুল দেব বর্মণ। রাহুল দেব বর্মণের সঙ্গেও একাধিক গান করেছেন কিশোর কুমার।












Click it and Unblock the Notifications