ভারতের গোয়েন্দাদের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন জন! 'র'এর টানটান ভিডিওতে কী দেখা গেল

'আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি.. ' এমনই একটা সংলাপ দিয়ে শুরু হয়েছে ভিডিওর প্রথমাংশ। আর তার পরেই দেখা যাচ্ছে ঠোঁটে সিগারেট গুঁজে এক সেনা অফিসারের ভূমিকায় বলিউড তারকা জন অ্য়াব্রাহাম।

'আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি.. ' এমনই একটা সংলাপ দিয়ে শুরু হয়েছে ভিডিওর প্রথমাংশ। আর তার পরেই দেখা যাচ্ছে ঠোঁটে সিগারেট গুঁজে এক সেনা অফিসারের ভূমিকায় বলিউড তারকা জন অ্য়াব্রাহাম। জনের আসন্ন ছবি 'র' এর ট্রেলার ভিডিও এভাবেই আত্মপ্রকাশ করল।

ভারতীয় গোয়েন্দাদের হয়ে গুপ্তচরবৃত্তি করছেন জন! রএর টানটান ভিডিওতে কী দেখা গেল

১৯৭১ সালের প্রেক্ষাপট। ভারত বাংলাদেশ যুদ্ধের আবহেই গোটা ভারত তখন সরগরম। এমনই এক সময়ে ভারতীয় গোয়েন্দাবিভাগের তরফে পাকিস্তানে যেতে হয় এক ভারতীয় অফিসারকে। তারপর সেখানে গিয়ে পড়তে হয় এক অস্বাভাবিক পরিস্থিতির মুখে। গুপ্তচর রোমিও আকবর ওয়াল্টার নামের ব্যক্তির চরিত্রে রয়েছেন জন। ছবির নামকরণও এই ব্যক্তির নামেই।

এযাবৎকালে 'রাজি' থেকে 'উরি' একাধিক দেশাত্মবোধক ছবি রীতিমত বক্স অফিস মাতিয়ে গিয়েছে। এবার পালা, 'র' ছবিটির। ২ মিনিট ৪৪ সেকেন্ডের ছবির ট্রেলার ভিডিওতেই স্পষ্ট আগামী এপ্রিলের ৫ তারিখ কোন বিশেষ বার্তা দিতে চলেছে জন আব্রাহাম অভিনীত এই ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+