নিমরতের সঙ্গে প্রেমের প্রসঙ্গে মুখ খুলে কোন মন্তব্য করলেন রবি শাস্ত্রী! উঠে এল স্পষ্ট বার্তা
বলিউড অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর সম্পর্ক নিয়ে গতকাল থেকেই ব্যাপক তোলপাড় চলে সোশ্যাল মিডিয়ায়।
বলিউড অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রীর সম্পর্ক নিয়ে গতকাল থেকেই ব্যাপক তোলপাড় চলে সোশ্যাল মিডিয়ায়। এক প্রথম সারির দৈনিকে খবর প্রকাশের পরই এ নিয়ে শোরগেল পড়ে যায় বলিউড থেকে ক্রিকেট মহলে। প্রসঙ্গ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী নিমরত এবার মুখ খুললেন রবি শাস্ত্রী।

ইংল্যান্ড সফরে ভারত ধরাসায়ী হওয়ার অস্বস্তি কাটতে না কাটতেই টিমের কোচ রবি শাস্ত্রীর উপর আছড়ে পড়েছে নয়া বিতর্ক। অভিনেত্রী নিমরিত কৌরের সঙ্গে তঁর সম্পর্ক নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেন রবি শাস্ত্রী। গোটা বিতর্ক নিয়ে তিনি বলেন ' গোবরের স্তূপ পুরোটাই'। এক প্রথম সারির সংবাদপত্র এ নিয়ে ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করায় রীতিমত বিরক্ত হয়ে এমন মন্তব্য করেন রবি।
উল্লেখ্য, বিভিন্ন সূত্রের দাবি বহু দিন ধরেই নিমরতের সঙ্গে সম্পর্কে লিপ্ত রবি শাস্ত্রী। অনেকের মতে গত ২ বছর ধরে তাঁরা ডেটিং করছেন। আর এই নিয়েই রটে যায় তাঁদের সম্পর্কের খবর। যা কার্যত 'মিথ্যা' বলে দাবি করেন রবি শাস্ত্রী ও নিমরত দুজনেই।












Click it and Unblock the Notifications