রবি কিষাণ দীর্ঘদিন মাদক ধূমপান করতেন, বিস্ফোরক দাবি অনুরাগ কাশ্যপের
সম্প্রতি বলিউডে মাদক যোগ নিয়ে সংসদে সরব হয়েছিলেন ভোজপুরী অভিনেতা তথা লোকসভার সদস্য রবি কিষাণ। তবে তাঁর এই মাদক নিয়ে গলা চড়ানোকে মোটেও ভালো নজরে দেখছেন না পরিচালক অনুরাগ কাশ্যপ। তিনি জানিয়েছেন, ভোজপুরি তারকা নিজে মাদক দিয়ে ধূমপান করেন আর উনি কিনা 'স্ব–ধার্মিক’ সেজে বলিউডের মাদক নিয়ে কথা বলতে এসেছেন। যদিও কাশ্যপ জানিয়েছেন যে তাঁর ধূমপান করা নিয়ে পরিচালক তাঁকে বিচার করেননি।

এ সপ্তাহের প্রথমে রবি প্রসাদ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোকে সুশান্ত কাণ্ডের তদন্তে মাদক যোগ প্রমাণ ও রিয়া চক্রবর্তী সহ বেশ কিছুজনকে গ্রেফতার নিয়ে সাধুবাদ জানিয়েছেন। রবি কিষাণ বলেন, 'আমরা জানি মাদক পাচার একটা সমস্যা এবং মাদকের নেশা দিন দিন বাড়ছে। এই ষড়যন্ত্রে আমাদের প্রতিবেশি দেশগুলো জড়িত রয়েছে। মাদক এই দেশে আসে চিন ও পাকিস্তান হয়ে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও এর সঙ্গে জড়িত রয়েছে।’ তিনি আরও বলেন, 'দেশের যুব সমাজকে নষ্ট করার প্রতিবেশি দেশের প্রয়াসকে বন্ধ করা দরকার আমাদের সরকারের।’
এক সাক্ষাতকারে অনুরাগ কাশ্যপ ভোজপুরি অভিনেতার এই অবস্থান কেন তাঁকে বিরক্ত করেছিল সে বিষয়ে জানিয়েছিলেন। তিনি বলেন, 'রবি কিষাণ আমার শেষ ছবি মুক্কাবাজে অভিনয় করেছিলেন। রবি কিষাণ তাঁর দিন শুরু করেন জয় শিব শঙ্কর, জয় বম ভোলে বলে। জয় শিব শম্ভু তিনি গোটা দিনই বলতে থাকেন এবং তিনি মাদক সিগারেটও খেতেন। এটাই জীবন। প্রত্যেকেই সেটা জানতেন। গোটা বিশ্ব জানে। এমন একজনও নেই যে জানেন না যে রবি কিষাণ ধূমপান করেন না। তিনি হয়ত এখন ধূমপান করা ছেড়ে দিয়েছেন, কারণ তিনি এখন মন্ত্রী, তাঁকে সবকিছু পরিস্কার রাখতে হবে। কিন্তু আপনি কি এটা যোগ করেছেন যে উইড আসলে মাদক? আমি আপনাকে বিচার করছি না রবি, কারণ আমি উইডকে মাদক হিসাবে দেখি না। আপত্তি কোনও শব্দ নয়। তিনি ধূমপান করতেন।’
অনুরাগ আরও বলেন, 'তিনি সর্বদা কার্যকরী ছিলেন, তিনি সবসময় তাঁর কাজটি ভালোভাবে করেছেন। মাদক তাঁকে কখনই নিজের কাজ থেকে তাঁকে সরিয়ে দেয়নি বা তাঁকে রাক্ষসে পরিণত করেনি। মানুষ মাদকের নেশায় যা করে তা রবি কিষাণ কখনই করেননি। তাই যখন তিনি এ বিষয়ে কথা বলছেন, যখন তিনি স্ব–ধার্মিক অবস্থান নেন, আমার তা নিয়ে বিরক্তি বোধ হয়।’ অনুরাগ আরও জানিয়েছেন যে তিনি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অনেককেই মাদক সেবন করতে দেখেছেন এবং বলিউডে এসেও দেখেছেন।
অনুরাগ আরও বলেন, 'আপনার দেশকে পরিস্কার করা দরকার। বেনারসের ঘাটগুলি পরিস্কার করা প্রয়োজন। পরিস্কার করুন উত্তরপ্রদেশ, সেখানে ভাং সেখানে আইনতভাবে সিদ্ধ। আমি বলব না যে আমি সেই ব্যক্তি যে মারিজুয়ানার বিপক্ষে। আমি ব্যবহার করি না। আম ব্যবহার করতে পারি না। যদি ব্যবহার করতে পারতাম। গোটা বিশ্বে এটাকে বৈধ করছে লোকেরা। মারিজুয়ানা অনেক কিছুর জন্যই ভালো উপাদান এবং যদি কেই এর পক্ষে কথা বলেছেন আমি তাঁর পাশে দাঁড়াবো।’
রবির বিবৃতিকে লোকসভায় সমালোচনা করেছেন জয়া বচ্চনও। তিনি বলেছেন, 'শুধুমাত্র কিছুজনের জন্য আপনি গোটা বলিউডকে কাঠগড়ায় দাঁড় করাতে পারেন না। আমার এটা ভেএব খুব লজ্জা লাগছে যে লোকসভায় আমাদেরই এক সদস্য, যিনি কিনা এই ইন্ডাস্ট্রর থেকে, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির বিপক্ষে কথা বলছেন।’












Click it and Unblock the Notifications