মনীষা নন, ইন্দিরা গান্ধীর ভূমিকায় বলিউডের সুপারস্টার নায়িকা আসছেন 'KGF2'-তে !
বলিউডে একটা সময় মণীষা কৈরালাকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় মেক আপ নিতে দেখা যায়। শোনা গিয়েছিল, তাঁকেই এবার স্ক্রিনে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যাবে।
বলিউডে একটা সময় মণীষা কৈরালাকে ইন্দিরা গান্ধীর ভূমিকায় মেক আপ নিতে দেখা যায়। শোনা গিয়েছিল, তাঁকেই এবার স্ক্রিনে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যাবে। তবে, সেই সমস্ত খবর মিথ্যা করে দিয়ে ব্লকবাস্টার কন্নড় ছবি কেজিএফ-র সিক্যুয়েলে ইন্দিরা গান্ধীর ভূমিকায় এবার দেখা যাবে বলিউডের সুপারস্টার নায়িকাকে।

নব্বইয়ের দশকের অন্যতম নামী নায়িকা ছিলেন রবিনা ট্যান্ডন। 'মস্ত মস্ত গার্ল'-এর রূপের ছটায় ঝড় উঠেছিল বহু পুরুষ হৃদয়ে। এবার সেই রবিনাকেই দেখা যাবে ইন্দিরা গান্ধীর ভূমিকায়। ২০১৮ সালের ব্লকবাস্টার কন্নড় ফিল্ম ' কেজিএফ' মন কেড়ে নিয়েছিল দর্শকের। দক্ষিণী তারকা যশ অভিনীত এই ফিল্ম কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বকালের সেরার রেকর্ড তৈরি করে ফেলেছে।
এবার সেই ছবির সিক্যুয়েল নিয়ে আসছে 'কেজিএফ২ '। ফের একবার স্যান্ডেলউড স্টার যশের ছবির দিকে তাকিয়ে ফিল্ম বিশেষজ্ঞরা। আর তাতেই সম্ভবত আরও এক চমক দিতে চলেছেন রবিনা ট্যান্ডন।












Click it and Unblock the Notifications