ফের 'দিদিমা' হলেন রবীনা ! ৪৪-এর 'মস্ত মস্ত গার্ল' দিলেন চমক

ফের 'দিদিমা' হলেন রবিনা ! ৪৪-এর 'মস্ত মস্ত গার্ল' দিলেন চমক

ফের একবার দিদিমা হলেন রবীনা ট্যান্ডন। আর 'মস্ত মস্ত গার্ল'-এর এই নতুন 'আখ্যা'টির খবর পেতেই বলিউডে রীতিমতো শোরগোল শুরু হয়ে যায়। ৪৪ বছরের এই অভিনেত্রীর দিদিমা হওয়ার খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

ফের দিদিমা হলেন রবিনা ! ৪৪-এর মস্ত মস্ত গার্ল দিলেন চমক

রবীনার দত্তক কন্যা ছায়া ফের এক সন্তানের মা হয়েছেন। তিনি জন্ম দিয়েছেন এক সদ্যোজাত কন্যা সন্তানকে। আর সেই কন্যা সন্তানকে স্বাগত জানাতেই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেই অনুষ্ঠানে যোগ দেন রবিনাও। আর নাতনিকে স্বাগত জানানোর এই অনুষ্ঠানের ছবিতে হাসি ,খুশি মেজাজে ধরা দেন বলিউডের 'মস্ত মস্ত গার্ল' । অনুষ্ঠানের ছবি পোস্টও হয় সোশ্যাল মিডিয়াতে।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে পূজা ও ছায়াকে দত্তক কন্যা হিসাবে গ্রহণ করেন রবীনা। তখন পূজার বয়স ৮ আর ছায়ার বয়স ১১। এরপর দুই কন্যাকে সঙ্গে নিয়েই ২০০৪ সালে রবিনা বিয়ে করেন ব্যবসায়ী অনিল থাডানিকে। ২০০৫ এ স অনিল ও রবীনার কোলে আসে রাশা, ২০০৮ সালে রণবীরের জন্ম হয়। এরপর, ২০১৬ সালে রবিনার মেয়ে ছায়ার বিয়ে হয়। এরপর থেকেই 'সুখবর' রবিনার পরিবারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+