Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘রাশাকে দেখতে তারা সুতারিয়ার মতোন’! রবীনার মেয়েকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন অনুগামীরা

‘রাশাকে দেখতে তারা সুতারিয়ার মতোন’! রবীনার মেয়েকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন অনুগামীরা

গতকাল আড়ম্বরের সঙ্গে দেশজুড়ে পালিত হয়েছে গণেশ চতুর্থী। বলিউডের বড় বড় তারকাদের বাড়িতেও পুজোর আয়োজন করা হয়েছিল। বলিউডের বিখ্যাত অভিনেত্রী রবীনা ট্যান্ডন তার মেয়েকে নিয়ে শিল্পা শেঠির বাড়িতে গণেশ পুজো উপলক্ষ্যে গিয়েছিলেন। তাঁর মেয়েকে দেখে অনুগামীররা নানান মন্তব্য করেছেন।

শিল্পার বাড়ি গিয়েছিলেন রবীনা ও তাঁর মেয়ে

শিল্পার বাড়ি গিয়েছিলেন রবীনা ও তাঁর মেয়ে

অন্যান্য সেলিব্রিটিদের মতো, শিল্পা শেঠিও তার বাড়িতে গণেশের একটি মূর্তি স্থাপন করেছেন। গণেশ চতুর্থী উপলক্ষে তিনি তাঁর বাড়িতে একটি পুজো করেছিলেন ,যাতে উপস্থিত ছিলেন অনেক বড় তারকারাও। তাদের একজন হলেন রবীনা। মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিলেন তিনি। আর এই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যাবে রবীনা ট্যান্ডন ও তার মেয়ে রাশাকে।

 ভিডিওতে কী দেখা যাচ্ছে

ভিডিওতে কী দেখা যাচ্ছে

ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের পোশাকে রবীনাকে, হাতে ছিল গিফট। রূপালী কানের দুল এবং গাঢ় লাল লিপস্টিকে খুব সুন্দর লাগছিল তাঁকে। নেটিজেনদের মন জয় করেছেন তার মেয়ে। সোনালি কানের দুলের সঙ্গে কমলা রঙের সালোয়ার স্যুটে প্রেছিলেন তিনি। ১৭ বছর বয়সী রাশাকে বেশ সুন্দর লাগছিল। এই ভিডিওটি সামনে আসার পরে, লোকেরা তাকে তারা সুতারিয়ার সঙ্গে তুলনা করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়।

 রবীনাকে কেজিএফ চ্যাপ্টার ২তে দেখা গিয়েছিল

রবীনাকে কেজিএফ চ্যাপ্টার ২তে দেখা গিয়েছিল

অভিনেত্রীকে শেষবার কেজিএফ চ্যাপ্টার ২-এ দেখা গিয়েছিল যেটিতে যশ এবং সঞ্জয় দত্ত মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি ব্যাপক হিট হয়ে ওঠে এবং দর্শকদের পছন্দ হয়েছিল। কন্নড়, তেলেগু, হিন্দি, তামিল এবং মালয়ালম ভাষায় 14 এপ্রিল, ২০২২ সালে দেশব্যাপী মুক্তি পায় ছবিটি। কেজিএফ চ্যাপ্টার ২ অন্যতম জনপ্রিয় পরিচালক, প্রশান্ত নীলের লেখা ও পরিচালনা। ২০০৪ সালে চলচ্চিত্র অনিল থাদানিকে বিয়ে করেন তিনি। যার সঙ্গে তাঁর দুটি সন্তান, রাশা এবং রণবীর রয়েছে। রাশা সোশ্যাল মিডিয়াতে খুব সক্রিয়, তিনি প্রায়শই তার অ্যাকাউন্টে তার ছবি শেয়ার করেন। যা খুব পছন্দ করেন অনুগামীরা।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+