আসছে রসগোল্লার জনক নবীন চন্দ্র দাসের 'বায়োপিক', ছবির মূল গল্প কী জানেন

রসগোল্লার জিআই ট্যাগ নিয়ে ওড়িশার সঙ্গে লম্বা দড়ি টানাটানির পর মিষ্টি যুদ্ধে বাংলার রসগোল্লার জিআই ট্যাগ জিতেছে এরাজ্য।

রসগোল্লার জিআই ট্যাগ নিয়ে ওড়িশার সঙ্গে লম্বা দড়ি টানাটানির পর মিষ্টি যুদ্ধে বাংলার রসগোল্লার জিআই ট্যাগ জিতেছে এরাজ্য। আর রসগোল্লার জনক নবীন দাসকে নিয়ে ইতিমধ্যেই চলছে চারিদিকে জোরদার চর্চা। খবর , এই নবীন দাসেরই বায়োপিক তৈরি হতে চলেছে এবার।

আসছে রসগোল্লার জনক নবীন চন্দ্র দাসের 'বায়োপিক', ছবির মূল গল্প কী জানেন

নথি বলছে ১৮৬৮ সালে নবীন চন্দ্র দাসের হাত ধরে বাংলায় রসগোল্লার জন্ম হয়েছে। আর সেই রসগোল্লার জনকের জীবনী ধরা পড়তে চলেছে সেলুলয়েডে। ছবি তৈরি হবে খাস টলিউডে। তবে শুধু জীবনী নয়, ছবিতে তুলে ধরা হবে রসগোল্লা আবিষ্কারের নেপথ্যের এক প্রেম কাহিনি। আর সেই কাহিনিকে নিয়েই তৈরি হতে চলেছে ছবিটি। আগামী বছরের ডিসেম্বরেই নবীন দাসের বায়োপিক মুক্তি পেতে চলেছে।

আগামী বছর এই সুপ্রসিদ্ধ মিষ্টির ১৫০ বছর পূর্তী হতে চলেছে। আর সেই উপলক্ষ্যেই এই ছবি ডিসেম্বরে মুক্তি পাবে। ছবির পরিচালনায় থাকছেন পাভেল। আর প্রযোজনা করতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইনডোজ প্রোডাকশন। ইতিমধ্যেই ছবির জন্য সঙ্গীত পরিচালনার কাজ হয়ে গিয়েছে। ছবির সঙ্গীত পরিচালনার কাজ একবছর আগেই শেষ করেছেন প্রয়াত সঙ্গীতজ্ঞ কালিকাপ্রসাদ ভট্টাচার্য। এটিই ছিল তাঁর শেষ সঙ্গীত পরিচালনার কাজ। আপাতত খবর, ছবির নাম হতে চলেছে 'রসগোল্লা'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+