Rashmika Mandanna: বিজয় দেবেরাকোন্ডা নয় কার সঙ্গে বাগদান রশ্মিকার বিস্ফোরক তামিল অভিনেতা
পুস্পা অভিনেত্রী রশ্মিকা মন্দানা নাকি এখনও প্রাক্তন প্রেমিকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তামিল অভিনেতা রক্ষিত শেট্টি এমনই দাবি করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭ সালে রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান হয়েছিল রশ্মিকার। কিন্তু কোনো কারণে শেষ পর্যন্ত বিয়ে বাতিল করে দেন রশ্মিকা।
তার পরে একের পর এক সুপারহিট ছবি করেছেন তিনি। পুস্পায় সুপারহিট জুটি দেখা দিয়েছে। বলিউডে পা রেখেছেন অভিনেত্রী। বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। কমরেড ছবির পর থেকেই রেশ্মিকার সঙ্গে তামিল অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

তাঁরা নাকি একসঙ্গে ছুটি কাটাতে যান। সম্প্রতি দুই অভিনেতার একই ব্যাকড্রপে ছবি ইনস্টাগ্রামে দেখে জল্পনা শুরু হয়েছিল তারা বোধ হয় লিভ ইন করছেন। কিন্তু কেইই এই নিয়ে মুখ খোলেননি। এমনকী এই নিয়ে একটি শব্দও প্রকাশ্যে খরচ করেননি।
তারই মধ্যে রশ্মিকার প্রাক্তন প্রেমিকের এই মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। তামিল অভিনেতা রক্ষিত শেট্টি দাবি করেেছন বিয়ে ভাঙলেও অভিনেত্রী তাঁর সঙ্গে এখনও যোগাযোগ রেখে চলেছে। তিনি আরও বলেছেন রশ্মিকার অভিনয় নিয়ে একটা বড় স্বপ্ন ছিল সেই স্বপ্নের দিকে এগিয়ে চলেছেন তিনি। তাঁর সাফল্য অবশ্যই প্রশংসার।
রক্ষিত শেট্টির সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন রেশ্মিকা। সেই সময়ই রক্ষিতের প্রেমে পড়েছিলেন রশ্মিকা। ছবিটি মুক্তি পাওয়ার সময়ই দুজনের বাগদান হয়েছিল। তার বেশ কয়েক মাসের মধ্যেই দুজনের বিচ্ছেদ হয়ে যায়। তবে কী কারণে বিয়ে ভেঙেছিল তা স্পষ্ট করে জানা যায়নি।
প্রথমে নিজের সিনেমা জগতে পা রাখার জন্য রক্ষিত শেট্টিকে কৃতিত্ব দিতে চাননি রশ্মিকা। এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল। তারপরে রশ্মিকা অবশ্য বলেছিলেন, তিনি কোনও দিনই অভিনেত্রীর হওয়ার স্বপ্ন দেখেননি। সেই সুযোগ করে দিয়েছে রক্ষিত শেট্টির প্রোডাকশন হাউস। যদিও একের পর এক সুপারহিট ছবি দিয়েছেন রশ্মিকা। পুস্পার পর বলিউডের দরজা খুলে গিয়েছে তাঁর জন্য। সামনেই অ্যানিম্যাল ছবি মুক্তি পেতে চলেছে অভিনেত্রী। রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।












Click it and Unblock the Notifications