Rashmika Mandanna Deepfake Row: ভুয়ো ভিডিও দেখানোর আগে সাবধান! রশ্মিকা কাণ্ডে নোটিস জারি কেন্দ্রের
বলিউড তারকা রশ্মিকা মন্দানার ভিডিও নিয়ো তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর সুইম স্যুট পরা ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। পরে জানা যায় সেটি ভুয়ো ভিডিও। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের মাধ্যমে দিপফেক ভিডিও তৈরি করা হয়েছিল।
রশ্মিকা মন্দানার ভুয়ো ভিডিওর পরেই আবার অভিনেত্রী ক্যাটরিনা কাইফের টাইগার থ্রির টাওয়েল নিয়ে ফাইটের ঘটনাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুরোটাই ভুয়ো ছবি তৈরি করা হয়েছে একইভাবে। পর পর একই ধরনের ঘটনার পর নড়েচড়ে বসে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মন্ত্রী অশ্বিনী বৈশ্য জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সতর্কতা নোটিস জারি করা হয়েছে।

কেন্দ্রের জারি করা নোটিসে বলা হয়েছে সত্যতা যাচাই না করে এই ধরনের ভিডিও নিজেদের প্ল্যাটফর্মে চালানো হলে মোটা টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রতারণার অভিযোগে সেই সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সেই সঙ্গে কড়া সাজাও ভোগ করতে হবে। ৩ বছর পর্যন্ত কারাদণ্ড পর্যন্ত হতে পারে। সেরকম অপরাধ প্রমাণিত হলে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, প্ল্যাটফর্মকে সতর্ক করে বলা হয়েছে যদি এরকম কোনও ভিডিও চলেও আসে তঁদের প্ল্যাটফর্মে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে সেটি সরিয়ে ফেলতে হবে। এবং তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ধারায় মামলা দায়ের করতে হবে। গতকাল এই ঘটনার পরেই রশ্মিকা মন্দানা উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন এই ধরনের ঘটনা সাধারণ কোনও মেয়ের সঙ্গে ঘটলে কী হতে পারত সেটা ভেবেই আমার ভয় লাগছে। অমিতাভ বচ্চন আইনি পদক্ষেপের দাবি করেছিলেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications