Year Ender 2022: বছরের শেষে দেখে নিন সেরা সুন্দরী দক্ষিণী ডিভাদের

Year Ender 2022: বছরের শেষে দেখে নিন সেরা সুন্দরী দক্ষিণী ডিভাদের

বলিউড অভিনেত্রী মানেই আমাদের কাছে স্লিম, সুন্দরী অভিনেত্রী। তাঁদের রূপের কাছে দাড়াতে পারেন না কেউই তবে বলিউডের পাশাপাশি কিন্তু দক্ষিণী এমন অনেক অভিনেত্রী আছেন যাদের রূপ দেখলে আপনি অবাক হবেন। তাঁদের লাস্যময়ী চেহারা দেখে স্তব্ধ হয়ে যান অনেকেই। দক্ষিণের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় কারা রয়েছেন, দেখুন।

অনুষ্কা শেট্টি

অনুষ্কা শেট্টি

অভিনেত্রী অনুষ্কা শেট্টিকে সকলেই চেনেন। দক্ষিণের অভিনেত্রী তাঁর রূপে সর্বদাই মাত দিয়ে থাকেন অনুগামীদের। তিনি মূলত তামিল, তেলেগু সিনেমায় অভিনয় করে থাকেন। ২০০৫ সালে অভিনেত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি অভিনেত্রী একজন মডেল ও যোগ ব্যায়াম প্রশিক্ষক। ২০০৫ সালে পুরি জগন্নাথের তেলুগু ছবি সুপার দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তাছাড়া তিনি সুপার, ডন, কিং, বিল্লা, রাগাদা সিনেমায় অভিনয় করে সকলের বিশেষ নজর আকর্ষণ করেছিলেন।

 রশ্মিকা মন্দানা

রশ্মিকা মন্দানা

দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে চেনেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না। কারণ অভিনেত্রী সিনেমা ছাড়াও প্রায় সময়েই তাঁর সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন। যা দেখে আপ্লুত হয়ে পড়েন সকলে। তিনি প্রধানত তামিল, তেলেগু, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করে করেন। তবে তিনি কিন্তু সম্প্রতি হিন্দিতে সিনেমাতেও অভিনয় করেছেন। তিনি অভিনয় করার জন্য অনেক সুন্দর পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন।

সামান্থা প্রভু

সামান্থা প্রভু

দক্ষিণী সিনেমার বেশ জনপ্রিয় অভিনেত্রী হলেন সামান্থা প্রভু। ২০১০ সালে অভিনেত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তবে শিশু শিল্পী হিসাবে তিনি অভিনয় জগতে এসেছিলেন। ছোট বয়স থেকেই মডেলিংয়ের প্রতি অভিনেত্রীর এক আলাদা ভালবাসা ছিল। সেই ভালোবাসা এক সময় কাজে লাগিয়ে তিনি কিন্তু মডেলিং জগতেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

কীর্তি সুরেশ

কীর্তি সুরেশ

অভিনেত্রী কীর্তি সুরেশের জনপ্রিয়তা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ার লাইম লাইট কাড়তে সিদ্ধহস্ত অভিনেত্রী। মাঝে মধ্যেই তিনি নিজের ইনস্টাগ্রামে নিজের নানান লুকের ছবি পোস্ট করে অনুগামীদের স্তব্ধ করে দেন। ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কীর্তি শিশুশিল্পী হিসাবে কাজ করেছেন। অভিনেত্রী প্রথম মালায়ম ভাষায় মুক্তি পাওয়া গীতাঞ্জলি সিনেমায় প্রথম অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন।

 নয়নতারা

নয়নতারা

দক্ষিণী অভিনেত্রী নয়নতারা যে খুব সুন্দরী অভিনেত্রী তা বলার অপেক্ষা রাখে না। ২০০৩ সালে অভিনেত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। অভিনেত্রী ছাড়াও একজন সুদক্ষ মডেল। চলতি বছরের ভিগনেশ শিবমকে বিয়ে করেছেন নয়নতারা। বিয়ের পর থেকে বেশ সুখেই সংসার করছেন অভিনেত্রী। তিনি কিন্তু লেডি সুপারস্টার নামেও পরিচিত। চন্দ্রমুখী, দুবাই সনু, তুলসী, আরম্ভাম সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হতে শুরু করেছিলেন নয়নতারা। তাঁর লাস্যময়ী ফিগার অসাধারণ চাউনি দেখলে কুপোকাত কাত হয়ে যান অনুগামীরা।

 কাজল আগরওয়াল

কাজল আগরওয়াল

তামিল, তেলেগু সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হতে শুরু করেছিলেন কাজল। ২০০৪ সালে অভিনেত্রী তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তারপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে তিনি হিন্দি সিনেমাতেও ২০০৪ সালে অভিনয় করেছিলেন। ২০০৯ সালে মাগাধীরা সিনেমায় অভিনয় করে সবথেকে বেশ নাম কুড়িয়েছিলেন কাজল।

সাই পল্লবী

সাই পল্লবী

মোহময়ী হাসিতে অনুগামীদের মাত দিতে পিছপা হন না দক্ষিণ এই অভিনেত্রী। সাই পল্লবী অভিনয়ের থেকেও বেশি তার সুন্দর লুকের জন্য খবরে শিরোনাম দখল করে থাকেন। তিনি মূলত মালায়ালাম, তেলেগু, তামিল চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। অনেক সুপারহিট সিনেমা অনুগামীদের উপহার দিয়েছেন তিনি। কালি, ফিদা, মারি ২, ধামধুম সিনেমা করে অনুগামীদের বিশেষ নজর আকর্ষণ করেছিলেন তিনি। তার সুন্দর চাউনি দেখে লাখো পুরুষের মন গলে যায়।

শ্রুতি হাসান

শ্রুতি হাসান

বিখ্যাত অভিনেতা কমল হাসানের কন্যা হলেন শ্রুতি হাসান। বর্তমানে তিনি সিনেমা থেকে গানের জন্য প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন। তিনি যে শুধু মাত্র একজন গায়িকা তা কিন্তু নয়। তিনি গায়িকা ছাড়া একজন সুরকার এবং অভিনেত্রী। তিনি মূলত দক্ষিণ ভারতীয় সিনেমা ও হিন্দি সিনেমায় কাজ করেছেন। তিনি শিশু শিল্পী হিসাবেও আগে কাজ করেছেন। মাত্র ৬ বছর বয়সে অভিনেত্রী শ্রুতি কমল হাসান অর্থাৎ তার বাবার অভিনীত সিনেমা থেভার মাগান ছবিতে গান গেয়েছেন। অভিনেত্রী শ্রুতির সুন্দর গানের গলা এবং অসাধারণ অভিনয় দক্ষতা দেখে অনুগামীরা মুগ্ধ থাকেন সর্বদা।

পূজা হেগড়ে

পূজা হেগড়ে

মডেল ও দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়কে সকলেই চেনেন। তার পরিচয় নতুন করে দেওয়ার কোন মানেই হয় না। তিনি সিনেমা ছাড়াও বেশি তার সুন্দর ফ্যাশনসেন্সের জন্য লাইমলাইটে থাকেন। অভিনেত্রী প্রায় সময়েই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নানান লুকের ছবি পোস্ট করে অনুগামীদের অবাক করে তোলেন। ২০১২ সালে অভিনেত্রী তার কর্মজীবন শুরু করেছেন। তিনি মূলত তামিলও হিন্দি সিনেমায় অভিনয় করে অনুগামীদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি মুগামুদী, মুকুন্দা, মহেঞ্জোদাড়ো, সক্ষম, মহর্ষি, হাউস ফুল ৪ সিনেমায় অভিনয় করেছেন। ২০১৪ সালে ওকা লাইলা কোসাম সিনেমায় নাগা চৈতন্যর বিপরীতে অভিনয় করেছিলেন পূজা হেগড়ে। এই সিনেমায় অভিনয় করবার জন্য তিনি যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন অনুগামীদের কাছে। সেই সঙ্গে ৬২ তম ফিল্মফেয়ার পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে বিবেচিত হয়েছিলেন তিনি।

 তামান্না ভাটিয়া

তামান্না ভাটিয়া

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছিপছিপে ফিগারে অভিনেত্রী যে পোশাকই পরেন না কেন সেই ড্রেসেই কিন্তু তাঁকে ভালো লাগে। চান্দ সা রোশান চেহ্‌রাতে সিনেমায় অভিনয় করেছিলেন তামান্না। ২০০৫ সালে কর্মজীবন শুরু করেছিলেন তামান্না। হিন্দি সিনেমায় কাজ করেও তিনি খুব জনপ্রিয় হয়েছিলেন। তাঁর রূপরের জাদুতে মাত থাকেন অনুগামীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+