Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) ঐশ্বর্য-রণবীরের ১৮ বছরের পুরনো ছবি ভাইরাল ইন্টারনেটে

'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মন জিতে নিয়েছে ঐশ্বর্য-রণবীর জুটি । কিন্তু আপনি কি জানেন এই দুই অভিনেতা অভিনেত্রীর প্রথমবার কখন দেখা হয়েছিল। [(ছবি) ঐশ্বর্য রাই বচ্চন সম্পর্কে অজানা নানা তথ্য]

১৮ বছর আগে 'আ আব লট চলে' সিনেমার সেটে ঐশ্বর্যের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল রণবীর কাপুরের। পরিচালক রুমি জাফরি তাঁর টুইটার অ্যাকাউন্টে ১৮ বছর আগে তোলা সেই ছবি পোস্ট করেন তারপরেই ইন্টারনেটে ভইরাল হয়ে যায় ছবিটি। [(ছবি) দেখে নিন রণবীর কাপুর কেমন দেখতে ছিলেন ছোটবেলায়]

ছবিটি পোস্ট করে পরিচালক রণবীরকে উদ্দেশ্য করে লেখেন, " ১৮ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে আমি ছবিটি তুলেছিলাম। তখনও তোমাদের একসঙ্গে খুব সুন্দর লাগছিল, এখন তোমরা একসঙ্গে অভিনয় করছ। আমি প্রার্থণা করি তোমাদের সিনেমা সফল হোক"।

ভাইরাল ছবি

ভাইরাল ছবি

এটাই সেই ছবি যা ইন্টারনেটে এখন ভাইরাল। ১৮ বছর আগে রণবীর কাপুর যখন প্রথমবার দেখা করেছিলেন ঐশ্বর্যের সঙ্গে সেই সময়েই ছবিটি তোলা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ঐশ্বর্য যখন 'আ আব লট চলে' সিনেমার শ্যুটিং করছিলেন তখনই তাদের প্রথমবার দেখা হয়েছিল।

ঐশ্বর্য- এইলিন

ঐশ্বর্য- এইলিন

ইন্টারনেটে আরও একটি ছবি ভাইরাল হয়েছে কিছুদিন আগেই। ঐশ্বর্য ইন্টারন্যাশনাল মেক আপ আর্টিস্ট এইলিন এর সঙ্গে যে ছবিটি শেয়ার করেন সেটিও ভাইরাল হয় ইন্টারনেটে। 'যোধা আকবর সিনেমায়' ঐশ্বর্যের সঙ্গে কাজ করেছিলেন এই মেক আপ আর্টিস্ট।

প্রথম সিনেমা

প্রথম সিনেমা

১৯৯৭ সালে মণিরত্নমের পরিচালিত তামিল সিনেমায় কাজ মধ্য দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন ঐশ্বর্য। একই বছরে ঐশ্বর্য বলিউডে 'অউর পেয়ার হো গ্যায়া' সিনেমাতেও অভিনয় করেছিলেন।

মিস ওয়ার্ল্ড

মিস ওয়ার্ল্ড

১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে খবরের শিরোনামে এসেছিলেন ঐশ্বর্য। এরপর থেকে তাঁকে আর ফিরে তাকাতে হয়নি। মিস ওয়ার্ল্ডের খেতাব জয়ের পরে বলিউডে অভিনয় করার জন্য একাধিক সুযোগ আসতে শুরু করেছিল। কিন্তু তার বলিউড যাত্রা শুরু হয় এই খেতাব জয়ের প্রায় ৩ বছর পর।

প্রথম ব্লকবাস্টার হিট

প্রথম ব্লকবাস্টার হিট

১৯৯৯ সালে সঞ্জয় লীলা বনশালীর পরিচালিত সিনেমা 'হাম দিল দে চুকে সানাম' ছবিতে অভিনয় করেছিলেন। এটিই ছিল তাঁর অভিনীত প্রথম ব্লকবাস্টার হিট সিনেমা। এই সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন সলমন খান।

মডেলিং

মডেলিং

ঐশ্বর্য একটি সাক্ষাৎকারে জানান কিভাবে তিনি মডেলিং এর দুনিয়ায় পা রাখেন। কলেজের একজন প্রফেসর যিনি একজন চিত্রসাংবাদিকও ছিলেন, তিনিই প্রথমে ঐশ্বর্যকে ফটো শ্যুট করার জন্য অনুরোধ করেন। রাজি হয়ে যান ঐশ্বর্য। তখন থেকেই তার মডেলিং এর স্বপ্ন দেখা শুরু হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+