এক্ষুণি আমাকে চুম্বন দাও, বিগ বসের ঘরে শমিতার আবদার রাখলেন রাকেশ বাপট
এক্ষুণি আমাকে চুম্বন দাও, বিগ বসের ঘরে শমিতার আবদার রাখলেন রাকেশ বাপট
বিগ বস ওটিটির ঘরে রাকেশ বাপট ও শমিতা শেট্টির মধ্যে সম্পর্কের রসায়ন ক্রমেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছে। তাঁরাও রোম্যান্সে কোনও খামতি রাখছেন না। শনিবারের পর্বে দেখা গেল শমিতা শেট্টি তাঁর কানেকশন রাকেশ বাপটকে তাঁকে চুম্বন দিতে বলেন।

বিগ বসে জমে উঠেছে রাকেশ–শমিতা কানেকশন
বিগ বস ওটিটিতে দেখা গিয়েছ, শমিতা শেট্টি খাবার খাচ্ছেন এবং রান্নাঘরে রাকেশ বাপট মাইক্রোওয়েভে কিছু গরম করছেন। এরপর শমিতা রাকেশকে বলেন, 'পুরো গরম করোনা না খাবারটা, নয়ত ওটা শক্ত হয়ে যাবে।' সাদা রঙের চিকনকারি কুর্তা পরে রাকেশ শমিতার দিকে চেয়ে বলেন, 'আর কিছু'? শমিতা এরপর রাকেশের দিকে চেয়ে বলেন, 'তোমার সমস্যা হচ্ছে? আমি তাহলে বলব না।' রাকেশ এরপর জানান যে তাঁর এতে কোনও সমস্যা নেই তিনি শুধু শমিতাকে জিজ্ঞাসা করেছেন আর কিছু করতে হবে কিনা।
রাকেশের সঙ্গে শমিতা রোম্যান্স
শমিতা মৃদু হেসে বলেন, 'এখানে এস এবং আমাকে এক্ষুণি চুম্বন দাও।' রাকেশ শমিতার কথা বাধ্য ছেলের মতো মেনে নিয়ে শমিতার গালে চুম্বন দেন। নেহা বাসিন ওই সময় ওখানেই ছিলেন তিনি এই দৃশ্য দেখে 'খুব মিষ্টি' বলেন। এরপর শমিতা তাঁর খাবার খেতে খেতে বলেন, 'এর কারণ হল রাকেশ খুব কিউট তাই না।' এর আগেও বিগ বসের দর্শকরা রাকেশ ও শমিতাকে বিভিন্ন সময় একে-অপরের সঙ্গে মধুর মুহূর্ত কাটাতে দেখেছেন। রাকেশ শমিতাকে প্রতিদিন সকালে তাঁর হাতে চম্বন দিয়ে ঘুম থেকে ওঠান, অনেকসময়ই তাঁদের হাতে হাত দিয়ে বসে থাকতে দেখা যায়, রাকেশ শমিতার বেডে লাফ দিয়ে উঠে সেখানে শোওয়ার আবদার করেন। বিগ বস ওটিটিতে এখনও পর্যন্ত যতবার শমিতা ভেঙে পড়েছেন ততবারই তাঁকে সামলেছেন রাকেশ বাপট। সুতরাং তাঁদের মধ্যে একটি আবেগঘন সম্পর্কের সৃষ্টি হয়েছে।

নতুন–পুরনো কানেকশন
বিগ বস ওটিটিতে নতুনভাবে কানেকশনের সৃষ্টি হয়েছে। তবে রাকেশ শমিতা, নিশান্ত ও মুস জাট্টান্না পুরনো কানেকশনকেই বেছে নিয়েছেন, অন্যদিকে নেহা তাঁর পুরনো কানেকশন মিলিন্দ গাবাকে ছেড়ে প্রতীক সহেজপালকে বেছে নিয়েছেন। অন্যদিকে প্রতীকও তাঁর পুরনো কানেকশন অক্ষরা সিংকে ছেড়ে দিয়ে নেহার সঙ্গে নতুন কানেকশন তৈরি করেন। অন্যদিকে, নেহা বাদে অক্ষরা ও দিব্যা ক্রমেই শমিতা শেট্টির শত্রুতে পরিণত হচ্ছেন বাড়ির মধ্যে।

কারা কারা নমিনেটেড
এ সপ্তাহে বিগ বসের বাড়ি ছাড়ার জন্য নমিনেট হয়েছেন অক্ষরা সিং, নিশান্ত ভাট, মিলিন্দ গাবা ও নেহা বাসিন। রবিবার সানডে কা ওয়ারে কে ঘর ছাড়া হবেন সেটার অপেক্ষায় দর্শকেরা। যদিও এ সপ্তাহের মাঝেই প্রতীক সহেজপালের সঙ্গে হাতাহাতির কারণে ঘর ছেড়ে চলে যেতে হয় জিশান খানকে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications