দেশদ্রোহিতার অভিযোগ সঙ্গীতশিল্পী হার্ড কৌরের বিরুদ্ধে! নেপথ্যে আপত্তিকর পোস্ট

তরণ কৌর ঢিলোঁ যিনি হার্ড কৌর হিসাবে পরিচিত, তাঁর বিরুদ্ধে এবার দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। এই সঙ্গীতশিল্পী লন্ডনের বাসিন্দা হলেও বলিউডে ইন্ডি-পপ ঘরানার গানের জন্য বেশ খ্য়াত। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিশানা করে এবার একটি পোস্ট করায় রাতারাতি খবরের অলিন্দে চলে এসেছেন।

দেশদ্রোহিতার অভিযোগ সঙ্গীতশিল্পী হার্ড কৌরের বিরুদ্ধে! নেপথ্যে আপত্তিকর পোস্ট

হার্ড কৌরের এই সোশ্যাল মিডিয়া পোস্ট তথা মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন উত্তেজনা। শুধু যোগী আদিত্যনাথকে নিশানায় রেখে নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরএসএস প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধেও তিনি আপত্তিকর পোস্ট করেছেন বলে অভিযোগ হার্ড কৌরের বিরুদ্ধে।'গ্লাসি' গান খ্যাত হার্ড কৌরের বিরুদ্ধে ১২৪ এর এ, ১৫৩, ৫০০, ৫০৫ ধারায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী শশাঙ্ক শেখর।


এদিকে, উত্তরপ্রদেশ পুলিশ অভিযোগ পেয়েই তা সাইবার সেলের কাছে পাঠিয়ে দিয়েছে। গোটা ঘটনার তদন্ত হওয়ার পরই অভিযোগের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলতে রাজি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+