১৬ বছর বয়সে ধর্ষণের শিকার হন অভিনেত্রী পদ্মলক্ষ্মী, উঠে এল বিস্ফোরক তথ্য

সদ্য যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিনেতা নান পাটেকরের বিরুদ্ধে তিনি শ্লীলতাহানির অভিযোগ তোলেন। ২০০৮ সালের সেই ঘটনার কথা ফের একবার প্রকাশ্যে তুলে ধরেন তিনি।

সদ্য যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিনেতা নান পাটেকরের বিরুদ্ধে তিনি শ্লীলতাহানির অভিযোগ তোলেন। ২০০৮ সালের সেই ঘটনার কথা ফের একবার প্রকাশ্যে তুলে ধরেন তিনি। আর তা নিয়ে রীতিমত তোলপাড় বলিউড। এদিকে , হলিউড মডেল তথা লেখক সলমন রুশদির প্রাক্তন প্রেমিকা পদ্মলক্ষ্মী সাম্প্রতিককালে দাবি করেছেন , ১৬ বছর বয়সে তিনি ধর্ষণের শিকার হন।

১৬ বছর বয়সে ধর্ষিতা হন অভিনেত্রী পদ্মলক্ষ্মী, উঠে এল বিস্ফোরক তথ্য

কিশোরী বয়সে যৌন নির্যাতনের ঘটনা নিয়ে মুখ খুলে পদ্মলক্ষ্মী তুলে ধরেন বিস্ফোরক তথ্য। পদ্মলক্ষ্মী বলেন, সেই সময়ে তিনি লস অ্যাঞ্জেলসে। এক ২৩ বছরের যুবকের সঙ্গে তখন ডেটিং সবে শুরু করেছেন পদ্মলক্ষ্মী। আর সেই সময়ে নিউ ইয়ার সেলিব্রেশনের উৎসবের আবহে পদ্মলক্ষ্মীকে ধর্ষণ করে তাঁর বয়ফ্রেন্ড । এমনই দাবি এই বিখ্যাত এই হলিউড মডেলের। প্রশ্ন স্বভাবতই উঠছে, কেন এতদিন এই গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনেননি পদ্মলক্ষ্মী? উত্তরে জানা গেল, ৭ বছর বয়সে তাঁর সঙ্গে ঘটে যায় আরও একটি নারকীয় ঘটনা। যার জেরে তিনি ধর্ষণের প্রতিবাদে সরব হতে পারেননি।

১৬ বছর বয়সে ধর্ষিতা হন অভিনেত্রী পদ্মলক্ষ্মী, উঠে এল বিস্ফোরক তথ্য

সাত বছর বয়সে, পদ্মলক্ষ্মীর সৎ বাবার এক বন্ধুর হাতে অশালীন আচরণের শিকার হতে হয় অভিনেত্রীকে। যে ঘটনার কথা তাঁর মাক জানানোর পরই, পদ্মলক্ষ্মীকে তড়িঘড়ি ভারতে তাঁর দাদু দিদিমার কাছে পাঠিয়ে দেওয়া হয়। পদ্মলক্ষ্মী বলছেন, ' যদি তুমি মুখ খোলো তাহলেই তোমাকে সরিয়ে দেওয়া হবে', আর এই ভয় থেকেই তিনি ধর্ষণের ঘটনা চেপে রেখেছিলেন ৩২ বছর ধরে। উল্লেখ্য, মার্কিন আলাদালতের এক বিচারকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন দুই মহিলা। সেই প্রসঙ্গ থেকেই নিজের জীবনের এই ভয়াবহ ঘটনার কথা মনে পড়ে অভিনেত্রীর। তুলে ধরেন সেই অভিশপ্ত ঘটনাগুলির বিবরণ। পদ্মলক্ষ্মীর দাবি, একথা তিনি এখন জানাচ্ছেন কারণ, আগামী প্রজন্মের মহিলারা যাতে এই সমস্যার কবলে না পড়ে যান। সেই ভাবনা থেকেই তিনি মুখ খুলেছেন বলে টুইটারে জানান এই হলিউড সুন্দরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+