অভিনেতা আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের মুম্বইয়ে

বলিউড অভিনেতা তথা প্রযোজক আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর হল। এই মর্মে মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

বলিউড অভিনেতা তথা প্রযোজক আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর হল। এই মর্মে মুম্বইয়ের ভারসোভা পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। একজন জনপ্রিয় অভিনেত্রীর বয়ানের ভিত্তিতে এই মামলা দায়ের হয়েছে।

অভিনেতা আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের মুম্বইয়ে

ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৮, ৩৮৪, ৩৪১, ৩৪২, ৩২৩ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিনেত্রীর বোন বেশ কিছুদিন আগে একটি অভিযোগ দায়ের করেন। তাতে তিনি বলেছিলেন আদিত্য পাঞ্চোলি তাঁর বোনকে এক দশক আগে যৌন হয়রানি করেন। যার প্রেক্ষিতে পাল্টা আদিত্য পাঞ্চোলি এফআইআর দায়ের করেন।

সেই এফআইআর-এ তিনি বলেন, সেই অভিনেত্রীর আইনজীবী তাকে ভয় দেখাচ্ছেন যে ধর্ষণের মামলায় তাকে ফাঁসানো হবে।

প্রসঙ্গত এর আগেও আদিত্য পাঞ্চোলি বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এমনকী একটি মামলায় তাকে আদালত কারাদণ্ডের নির্দেশও দেয়। তবে তিনি পরে জামিনে ছাড়া পেয়ে বেরিয়ে আসেন। এখন দেখার এই গুরুতর মামলায় তার বিরুদ্ধে পুলিশ কোন পদক্ষেপ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+