চেন্নাই এক্সপ্রেস-এর প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বলিউডের সুপারহিট ছবি চেন্নাই এক্সপ্রেস-এর প্রযোজক করিম মোরানির বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ উঠল। দিল্লি নিবাসী এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে মোরানির বিরুদ্ধে।
হায়দ্রাবাদ, ১৯ জানুয়ারি : বলিউডের সুপারহিট ছবি চেন্নাই এক্সপ্রেস-এর প্রযোজক করিম মোরানির বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ উঠল। দিল্লি নিবাসী এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ মামলা রুজু করা হয়েছে মোরানির বিরুদ্ধে।[এইকাজ করলে দুই ছেলে আরিয়ান আর আব্রামের মুণ্ডচ্ছেদ করবেন শাহরুখ!]
পুলিশ সূত্রের খবর মহিলার বয়স ২৫ বছর। রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটের অধীনে হায়থনগর পুলিশ স্টেশনে এই মামলা রুজু করা হয়েছে। অভিযোগে মহিলা জানিয়েছেন, ২০১৫ সালে মুম্বইয়ের একটি ফিল্ম স্টুডিওতে ওই মহিলাকে ধর্ষণ করেন মোরানি।[(ছবি) ২০ বছর পূর্ণ করল বলিউডের এই সিনেমাগুলি! বিশ্বাস হয়?]

তদন্তকারি সিনিয়র পুলিশ আধিকারিকের কথায়, অভিযোগ অনুযায়ী একবার নয়, মুম্বইয়ে একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন মোরানি।[(ছবি) ডব্বু রত্নানির ক্যালেন্ডার ফটোশুটে 'টপলেস' হলেন দিশা পাটানি!]
ভারতীয় দণ্ডবিধির ৪১৭ , ৩৭৬, ৩৪২, ৫০৬ এবং ৪৯৩ ধারা-সহ আরও বেশকিছু ধারা আনা হয়েছে মোরানির বিরুদ্ধে। তদন্ত এখনও চলছে।[(ছবি) শাহরুখের জন্মদিনে পার্টির মুডে কন্যা সুহানা খান]
রা-ওয়ান, যোদ্ধা, দম ছবির প্রযোজনা করেছেন মোরানি। তবে ২০১৩ সালে চেন্নাই এক্সপ্রেস থেকে মোটা টাকার ব্যবসা করেছিলেন মোরানি।
শাহরুখ ঘনিষ্ঠ মোরানি যে এই প্রথমবার কোনও মামলায় জড়ালেন তা নয়। ২০১১ সালে 2G স্পেকট্রাম কাণ্ডেও নাম জড়িয়েছিল মোরানির। বলিউডের সুপারস্টার সলমন খানও মোরানির পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ তাঁকে অপরাধী ভাবতে চান না তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications