রণবীর কাপুরকে 'সম্পর্ক' নিয়ে কোন কথা শোনালেন রণবীর সিং! দীপিকার স্বামীর বক্তব্যে কী উঠে এল
দীপিকা পাড়ুকোন ও তাঁর 'প্রাক্তন' এবং 'বর্তমান'কে নিয়ে রীতিমত খবর ছড়িয়েই রয়েছে বলিউডে। রণবীর সিং এর সঙ্গে রয়েছে দীপিকার বিয়ে যেমন খবরে ছিল তেমনই বিয়ের পরবর্তী পর্যায়েও তাঁরা খবরে।
দীপিকা পাড়ুকোন ও তাঁর 'প্রাক্তন' এবং 'বর্তমান'কে নিয়ে রীতিমত খবর ছড়িয়েই রয়েছে বলিউডে। রণবীর সিং এর সঙ্গে রয়েছে দীপিকার বিয়ে যেমন খবরে ছিল তেমনই বিয়ের পরবর্তী পর্যায়েও তাঁরা খবরে। এবার রণবীর সিং এর সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে পের একবার দীপিকা ও রণবীর কাপুরের পুরনো সম্পর্কের কথা উস্কে গেল।

রণবীরকে রণবীরের পরামর্শ
রণবীর কাপুরের সঙ্গে রণবীর সিং এর সম্পর্ক চিরকালই ভালো। দুই তারকার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বর্তমান। এদিকে, রণবীর সিংকে কিছুদিন আগেই প্রশ্ন করা হয় 'সম্পর্ক' নিয়ে। দীপকার স্বামী রণবীর সিংকে সদ্য এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে 'রিলেশনশিপ ' নিয়ে পরামর্শ দিতে বলা হয়।

দীপিকার স্বামীর বক্তব্য দীপকার প্রাক্তনকে!
রণবীর কাপুরকে প্রেম ও সম্পর্ক নিয়ে পরামর্শ দিতে গিয়ে রণবীর সিং দাবি করেন ,'..রণবীর পরিণত , সে প্রাপ্ত বয়স্ক।জীবন দেখেছে সে। আর আমি নিশ্চিত যে তিনি নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবে। এপ্রসঙ্গে কোনও পরামর্শের প্রয়োজন নেই তাঁর। '

দীপিকা রণবীর কাপুর ফিল্ম
এদিকে,ফের একবার 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' জুটি ফিরছে স্ক্রিনে। এবার রণবীর কাপুরের সঙ্গে ফেক একবার অনস্ক্রিন জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিং এর সঙ্গে বিয়ের পর ফের একবার প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গে দীপিকার এই ছবি ঘিরে বলিউডে শোরগোল পড়ে গিয়েছে। শোনা যাচ্ছে, লাভ রঞ্জনের পরবর্তী ফিল্মে ফের একবার ফিরছে এই জনপ্রিয় জুটি।

কপিলের বায়োপিক অফার ছেড়েছেন দীপিকা!
রণবীর সিং এর সঙ্গে স্ত্রী দীপিকা পাড়ুকোনের কপিল দেবের বায়োপিকে একসঙ্গে অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে রণবীর সিং এর সঙ্গে সেই ছবি ছেড়ে বেরিয়ে আসেন দীপিকা। তারপরই দীপিকা ও রণবীরের সঙ্গে নয়া ফিল্মের হাত ধরে জুটি বাঁধার খবর রীতিমত অবাক করেছে অনেককে।












Click it and Unblock the Notifications