২০১৮ সালে নারী-হৃদয়ে ঝড় তুলেছেন ৫ বলিউড 'অভিনেতা'! দক্ষতার নিরিখে সেরার তালিকায় কারা
২০১৮ সালের শুরু থেকেই একাধিক বিতর্ক ঘিরে রেখেছিল বলিউডকে। 'পদ্মাবত' এর মুক্তি থেকে 'কেদরনাথ' বিভিন্ন ছবির মুক্তি ঘিরে উঠে আসে নান বিতর্ক।
২০১৮ সালের শুরু থেকেই একাধিক বিতর্ক ঘিরে রেখেছিল বলিউডকে। 'পদ্মাবত' এর মুক্তি থেকে 'কেদরনাথ' বিভিন্ন ছবির মুক্তি ঘিরে উঠে আসে নান বিতর্ক। তবে যাবতীয় সমালোচনা , বিতর্ক পেরিয়ে ২০১৮ সাল পেয়েছে কিছু অসামান্য ছবি। ২০১৮ সাল দেখেছে কয়েকজন 'অভিনেতা'র 'তারকা'য় রূপান্তরিত হওয়ার সফর। আর এই অভিনয়েক দাপটে বলিউড একাধিক 'নায়ক ' জায়গা করে নিয়েছেন নারী হৃদয়ে! দেখে নেওয়া যাক ২০১৮ সালের বিটাউন কোন কোন অভিনেতাকে নিয়ে সরগরম ছিল।

রণবীর সিং
২০১৮ সালে 'পদ্মাবত' ছবির হাত ধরে উঠে আসেন রণবীর সিং। খলনায়ক 'খিলজি'র চরিত্রে রণবীরের অভিনয় দক্ষতা বলিউডের অন্যতম সেরা 'নায়ক'-এর আসনে বসিয়ে দেয় তাঁকে। নিজের চেনা ব্যক্তিত্ব ঝেড়ে সম্পূর্ণরূপে চরিত্রাভিনেতা হয়ে ওঠার দক্ষতা 'পদ্মাবত'-এ প্রমাণ করে দেন রণবীর। এজন্য ২০১৮ সালের স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস জেতেন রণবীর সিং।

রাজকুমার রাও
'নিউটন' হোক বা 'বরেলি কি বরফি', রাজকুমার রাও ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি কত বড় মাপের অভিনেতা। জাতীয় পুরস্কার হাত ছাডা় হলেও, ইন্ডাস্ট্রির এই মুহূর্তের অন্যতম 'হটশট' অভিনেতা রাজকুমার। কোনও তারকা সন্তান না হলেও ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়ার লড়াইটা নেহাতই কঠিন ছিল তাঁর পক্ষে। ২০১৮ সালে 'স্ত্রী' , 'ওমের্তা'-য় নিজেকে ফের প্রমাণ করে দিয়েছেন তিনি।

ভিকি কৌশল
বলিউডে এই মুহূর্তের অন্যতম 'হার্টথ্রব' ভিকি কৌশল। 'সঞ্জু ' ছবির অল্প স্ক্রিন টাইমই হোক বা 'রাজি' তে ছোট পরিসরের চরিত্র, ২০১৮ সালে দর্শক মন জয় করে নিতে কোনও কসরৎ ছাড়েননি ভিকি। ২০১৫ সালের 'মসন' ছবিতে নিজের অভিনয়ের জাত প্রমাণ করে ইন্ডাস্ট্রিতে এখট দাপটে অভিনয় করছেন তিনি। শুধু ফিল্ম নয়, ওয়েব সিরিজেও ভিকির দাপট কিছু কম নয়।

অয়ুষ্মান খুরানা
২০১৮ সালে 'অন্ধাধুন' থেকে 'বধাই হো' বছরের শেষে এসে কার্যত বলিউডে 'রাজ' করেছেন আয়ুষ্মান। অভিনয়ে আরও শান দিয়ে ২০১৮ সালে বলিউডের অন্যতম স্টার পারফর্মারদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন আয়ুষ্মান।

পঙ্কজ ত্রিপাঠি
চলচ্চিত্র হোক বা ওয়েব সিরিজ ,২০১৮ সালে একাধিকবার চমক দিয়েছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। এরমধ্যে 'স্ত্রী' ছবিতে তাঁর অভিনয় রীতিমত মন কেড়েছে সকলের।












Click it and Unblock the Notifications