Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুধুমাত্র এই কারণের জন্য দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙতে চান রণবীর সিং?

রণবীর যেভাবে দীপিকার কাজ নিয়ে তাঁকে উৎসাহ জোগান সেভাবে প্রতিক্রিয়া দীপিকার থেকে তিনি পান না। আর তাতেই অভিমান রণবীরের। আর তাই নাকি দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙতে চাইছেন রণবীর সিং। দীপিকার মত জানা যায়নি।

রণবীর সিং এবং দীপিকা পাডুকোন যে বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং গ্ল্যামারাস জুটি তা নিয়ে কোনও সন্দেহ নেই। অনস্ক্রিনের পাশাপাশি তাদের অফস্ক্রিন কেমিস্ট্রিও চোখ ধাঁধানো। সেলুলয়েডের আগামী লাভস্টোরিতে কাজ করার জন্যও তৈরি হচ্ছেন দুজনে। তবে, রণবীর-দীপিকার ভালবাসার সাম্রাজ্যে নাকি সমস্যার একরাশ মেঘ জমেছে। [একে অপরকে এড়িয়ে চলছেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন?]

এই প্রথমবার নয়, যখন তাদের দীপিকা ও রণবীর সিংয়ের সম্পর্কের টানাপোড়েনের খবর সামনে এসেছে। এর আগেও দুজনের সম্পর্কের মধ্যে সমস্যার খবর সামনে এসেছিল, কিন্তু দুজনে একসঙ্গে স্পেনে অ্যাওয়র্ড অনুষ্ঠানে হাজির হওয়াতে মনে হয়েছিল সমস্যা মিটে গিয়েছে। [(ছবি) রণবীর সিংয়ের সঙ্গে ব্রেক আপ নিয়ে এবার মুখ খুললেন দীপিকা পাডুকোন!]

শুধুমাত্র এই কারণের জন্য দীপিকার সঙ্গে সম্পর্ক ভাঙতে চান রণবীর সিং?

তবে এখন জোর গুজব, দীপিকা ও রণবীরের মধ্যে দুরত্ব এসেছে, এবং দুজনেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন।

ফেব্রুয়ারি মাসে রণবীর কানাডা পৌছে গিয়েছিলেন যেখানে তাঁর লেডি লাভ দীপিকা ভিন ডিজেলের সঙ্গে হলিউডের ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এর কয়েক মাস পরে খবর পাওয়া গিয়েছিল, রণবীরের সঙ্গে সময় কাটাতে প্যারিস পৌঁছে গিয়েছিলেন দীপিকা। [(ছবি) রণবীর-দীপিকা এবার সত্যিই বিয়ে করতে চলেছেন!]

তবে সূত্রের খবর, রণবীর যেভাবে দীপিকার কাজ নিয়ে তাঁকে উৎসাহ জোগান বা নিজের উন্মাদনা জাহির করেন, তার সেভাবে প্রতিক্রিয়া দীপিকার থেকে তিনি পান না, যা রণবীরকে হতাশ করে। দীপিকার হলিউডে অভিষেক নিয়ে সোস্যাল মিডিয়ায় একের পর এক মেসেজ পোস্ট করেছেন রণবীর। অথচ তাঁর ছবির ট্রেলার মুক্তি বা ছবি মুক্তি নিয়ে দীপিকার কোনও প্রতিক্রিয়াই থাকে না। [(ছবি) রণবীর কাপুরের জন্য রণবীর সিংকে ছাড়লেন দীপিকা?]

এই ভাল না লাগাটা দীপিকাকেও জানিয়েছেন রণবীর। তবে তা নিয়ে দীপিকার প্রতিক্রিয়া জানা যায়নি। কিন্তু এই দুরত্ব কি আদৌ ঘুচবে? তা অবশ্য সময়ই বলবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+