শাহরুখ–সলমন খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর সিং, কিনলেন কোটি টাকার অ্যাপার্টমেন্ট

শাহরুখ খানের প্রতিবেশী হতে চলেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। জানা গিয়েছে যে রণবীর সিং ও তাঁর বাবা যুগজিত সুরিন্দর সিং ভাবনানির ফার্ম, যার নাম ওহ ফাইভ ওহ মিডিয়া ওয়ার্কস এলএলপি মুম্বইতে ১১৯ কোটি টাকার এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কেনার চুক্তি চুড়ান্ত করেছে। এ বছরের গত ৮ জুলাই এই সংস্থা অ্যাপার্টমেন্ট কেনার চুক্তি রেজিস্ট্রার করেছে।

শাহরুখ–সলমন খানের প্রতিবেশী হতে চলেছেন রণবীর সিং

আসলে রণবীর সিং-এর নতুন বাসভবন হল একটি বিলাসবহুল কোয়াড্রপ্লেক্স যেটি কিনতে অভিনেতার খরচ হয়েছে প্রায় ১১৯ কোটি টাকা। বাসভবনটির চার তলা ১৬,১৭,১৮ এবং ১৯ তলা জুড়ে কিনে নিয়েছেন তিনি। বাসভবনের এই চারতলা থেকে স্পষ্টভাবে সমুদ্রের দৃশ্য দেখা যায়। এই অ্যাপার্টমেন্টে রয়েছে ১৯টি পার্কং স্লট। মোট ১১,২৬৬ স্কোয়ার ফিট জুড়ে অ্যাপার্টমেন্টের কার্পেট এরিয়া এবং ১,৩০০ স্কোয়ার ফিটের একটি বিশাল ছাদ রয়েছে। জানা গিয়েছে যে রণবীর ও তাঁর বাবার ফার্ম স্ট্যাম্প ডিউটি সহ মোট ৭.‌১৩ কোটি টাকা হস্তান্তর করেছে। কোয়াড্রপ্লেক্সের বাকি রয়েছে ১১৮.‌৯৪ কোটি টাকা।

বান্দ্রার একজন রিয়েলটর নিশ্চিত করেছেন যে সাগর রেশম বিল্ডিংটি এখন নির্মাণ করা হচ্ছে। একটি পুরানো কাঠামো বর্তমানে সংস্কার করা হচ্ছে। ১৬ তম তলাটি একটি ফোর বিএইচকে , যেখানে ১৭ থেকে ১৯ তলা পেন্টহাউস বলে জানা গিয়েছে। তবে রণবীরের এই নতুন প্রপার্টির প্রধান চমক হল এটি সুপারস্টার শাহরুখ খানের মন্নত ও সলমন খানের গ্যালাক্সি রেসিডেন্টের মাঝে অবস্থিত। এই দুই সুপারস্টারের বাসভবনও এই এলাকাতেই। তার মানে শাহরুখ ও সলমনের নতুন প্রতিবেশী হতে চলেছেন রড়বীর সিং।

কাজের ক্ষেত্রে রণবীর সিংয়ের পরবর্তী ছবি রকি অউর রানী কি প্রেম কাহানি সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। এই সিনেমায় রণবীরকে আলিয়ার বিপরীতে দেখা যাবে। এই সিনেমার পরিচালক করণ জোহর। ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চনকেও দেখা যাবে এখানে। আগামী বছর ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এটা ছাড়াও রণবীরের হাতে রয়েছে সার্কাস, পূজা হেগড়ের বিপরীতে দেখা যাবে অভিনেতাকে। রোহিত শেট্টির পরিচালনায় এই সিনেমা শেক্সপিয়ারের দ্য কমেডি অফ ইরর থেকে গ্রহণ করা হয়েছে। এ বছরের ডিসেম্বরে এই সিনেমা মুক্তি পাবে। শুধু তাই নয়, মুকেশ খান্নার জুতো গলিয়ে রণবীরকে পরবর্তী শক্তিমান রূপেও দেখতে পারে দর্শকরা। যদিও এর আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+