'পদ্মাবতী' নিয়ে শাহীদ 'রতন সিং' ও রণবীর 'খিলজী'-র মধ্যে কি নতুন ঝামেলা শুরু! ইঙ্গিত তেমনই
কথা ছিল রাজপুত রাজা রতন সিংএর ভূমিকায় অভিনয় করা শাহীদ, 'পদ্মাবতী' দীপিকা ও আলাউদ্দিন খিলজীর ভূমিকায় থাকা রণবীর সিংকে নিয়ে একসঙ্গে জোরদার প্রমোশন করবে টিম 'পদ্মাবতী'।
'পদ্মাবতী' মুক্তি পেতে চলেছে ডিসেম্বর মাসের ১ তারিখ। তার আগে সবেমাত্র মুক্তি পেয়েছে ছবির ট্রেলার আর অভিনেতা অভিনেত্রীদের লুক। আর এরই মধ্যে ছবির দুই নায়কের ঝামেলার চাপা আগুন সামনে এল। ছবির ট্রেলারে রণবীরের লুক থেকে বিভিন্ন দৃশ্য ভূয়সী প্রশংসা পায়, আর তা নিয়ে একটু হলেও বিরক্ত ছিলেন শাহীদ। শাহীদের এই মনোভাব প্রকাশ পায় তাঁরই এক টুইট থেকে। এবার বিতর্ক ছবির প্রমোশনকে ঘিরে।

ছবির মুক্তির আগে রয়েছে আর ২ মাস। এই সময়েই 'পদ্মাবতী'-র কলাকুশলীদের নিয়ে বড়সড় প্রমোশন করার কথা ভাবতে শুরু করেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। কথা ছিল রাজপুত রাজা রতন সিংএর ভূমিকায় অভিনয় করা শাহীদ, 'পদ্মাবতী' দীপিকা ও আলাউদ্দিন খিলজীর ভূমিকায় থাকা রণবীর সিংকে নিয়ে একসঙ্গে জোরদার প্রমোশন করবে টিম 'পদ্মাবতী'। তবে সেগুড়ে বালি ঢেলেছে ছবির দুই নায়ক।
জানা গিয়েছে, রণবীর ও শাহীদ একে অপরের সঙ্গে প্রমোশনে যেতে চাইছেন না । এজন্য বেশ কিছু জায়গায় শাহীদ ও দীপিকাকে একসঙ্গে ছবির প্রমোশনে দেখা গিয়েছে। যেখানে দীপিকার ঘনিষ্ঠ বান্ধু হওয়া সত্ত্বেও দেখা মেলেনি রণবীরের। তবে অন্যএকটি সূত্রের খবর, রণবীরকে দিয়ে একটু অন্যরকমের প্রমোশন কারতে চাইছেন বনশালী। তাই দীপিকা ও শাহীদের প্রমোশন থেকে তাঁকে আলাদা রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications