পদ্মাবতীর সেটেই সঞ্জয়লীলা বনশালী ও রণবীর সিংয়ের তর্কাতর্কি! সেট ছাড়লেন অভিনেতা

সঞ্জয়লীলা বনশালীর পিরিওডিক্যাল ড্রামা পদ্মাবতী নিয়ে আলোচনা কম নয়। ২০১৭ সালের সবচেয়ে চর্চিত এই ছবিতে মুখ্য ৩ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, রণবীর সিং এবং শাহিদ কাপুর।

সঞ্জয়লীলা বনশালীর পিরিওডিক্যাল ড্রামা পদ্মাবতী নিয়ে আলোচনা কম নয়। ২০১৭ সালের সবচেয়ে চর্চিত এই ছবিতে মুখ্য ৩ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন, রণবীর সিং এবং শাহিদ কাপুর।

বনশালীর সঙ্গে শাহিদের এই প্রথম কাজ হলেও এর আগে রামলীলা, বাজিরাও মস্তানির মতো হিট ছবিতে একসঙ্গে কাজ করেছেন দীপিকা-রণবীর ও বনশালী জুটি। তিনজনের ইকুয়েশনও বেশ ভাল। কিন্তু মিডিয়া সুত্রের খবর দীপিকার সঙ্গে সব ঠিকঠাক থাকলেও রণবীরের সঙ্গে বনশালীর নোকঝোক শুরু হয়ে গিয়েছে।

পদ্মাবতীর সেটেই সঞ্জয়লীলা বনশালী ও রণবীর সিংয়ের তর্কাতর্কি! সেট ছাড়লেন অভিনেতা

মিডিয়া সূত্রের খবর, সম্প্রতি আলাউদ্দিন খিলজিকে (এই চরিত্রে অভিনয় করছেন রণবীর) নিয়ে শুটিংয়ের সময় পরিচালক ও অভিনেতার মধ্যে মতপার্থক্য হয়। বেশ কয়েক মিনিট দুজনে আলোচনা করতে থাকেন। আলোচনা ক্রমেই তর্কাতর্কিতে পৌঁছে যায়, এরপরই নাকি সেট ছেড়ে ভ্যানিটি ভ্যানে চলে যান রণবীর। বেশ খানিকক্ষণ বাদে তিনি সেটে ফেরেন শুটিংয়ের জন্য।

এই তর্কাতর্কির প্রভাব কী রণবীর ও বনশালীর সম্পর্কে পড়বে? ছবির অন্যান্য কলাকুশলীরা কি বলছেন? কলাকুশলীদের একাংশের কথায়, "রণবীর এবং সঞ্জয় লীলা বনশালী দুজনেই অত্যন্ত পেশাদার। এই পেশায় সৃজনশীল মতানৈক্য তো থাকবেই। তার প্রভাব কখনওই দুজনের পেশাদার ও ব্যক্তিগত সম্পর্কে পড়বে না। রণবীর পরিচালক হিসাবে বনশালীকে শ্রদ্ধা করেন। তাই এই ছোটখাটো তর্কাতর্কিকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাবেন না কেউই।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+