শাহরুখের সঙ্গে চরম নাচ রণবীরের! সোনমের রিসেপশনের 'খলিবলি'-র ভিডিও এখন ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ক্রমেই ভাইরাল হয়ে যাচ্ছে সোনমের বিয়ের একের পর এক ভিডিও। তারকাদের উপস্থিতি থেকে তাঁদের নাচ, ,মস্ত কিছুর ছবি আর ভিডিও এখন ইন্টারনেটে। আর সেই নিয়েই মাতোয়ারা সোশ্যাল মিডিয়া।

সোশ্যাল মিডিয়ায় ক্রমেই ভাইরাল হয়ে যাচ্ছে সোনমের বিয়ের একের পর এক ভিডিও। তারকাদের উপস্থিতি থেকে তাঁদের নাচ, ,মস্ত কিছুর ছবি আর ভিডিও এখন ইন্টারনেটে। আর সেই নিয়েই মাতোয়ারা সোশ্যাল মিডিয়া। মুম্বইয়ের হোটেল লীলাতে ছিল সোনম ও আনন্দ আহুজার বিয়ের রিসেপশন। তার আগে মঙ্গলবারই সোনম কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন দিল্লির কোটিপতি ব্যবসায়ী আনন্দ আহুজা।

শাহরুখের সঙ্গে চরম নাচ রণবীরের! সোনমের রিসেপশনের খলিবলি-র ভিডিও এখন ভাইরাল

একাধিক বলিউড তারকা মঙ্গলবার সোনমের রিসেপশন পার্টি মাতিয়ে দেন। শেষে, কাকে ছেড়ে কাকে দেখা যাবে ,সেটাই ভেবে ওঠা মুশকিল হয়ে যায়! সোনমের বিয়েতে উপস্থিত ছিলেন সলমন খান থেকে শাহরুখ খান। সোনমের বাবা অনিল তো ছিলেনই, সঙ্গে ছিলেন অর্জুন বরুণরা। এদিকে, নিমন্ত্রিতদের মধ্যে রেখা থেকে মাধুরী , করিনা, কঙ্গনারা একে একে যোগ দিতে থাকেন রিসেপশন পার্টিতে। তবে সবাইকে ছাপিয়ে লাইমলাইট একাই কেড়ে নেন রণবীর সিং। তাঁর চরম উদ্যমের নাচ এদিন যেমন মাতিয়েছে পার্টি, তেমনই মাতিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া।

ভিডিওগুলিতে যেভাবে অর্জুন রণবীরদের নাচতে দেখা গিয়েছে তাতে আন্জা করা যাচ্ছিল পার্টির মেজাজ। কোমর দেলানো থেকে কাউকেই রুখে রাখা যাচ্ছিল না সেদিন।

এর আগে, সোনমের রিসেপশনের ডান্স ফ্লোর মাতিয়ে দেন তাঁর বাবা অনিল কাপুর। তিনি ছাড়াও এদিন সকলের আকর্ষণ নিজের দিকে কেড়ে নেন পরিচালক করণ জোহর। 'প্রেম রতন ধন পায়ো' গানের নাচের তালে এদিন অসামান্য ছিলেন করণ। অন্যদিকে শ্বেতা বচ্চন থেকে করিনারাও পা মেলান নাচের তালে। সব মিলিয়ে জমজমাট পরিস্থিতি তৈরি হয়েছে সোনমের রিসেপশনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+