ট্রেলর মুক্তির মধ্যে দিয়েই দর্শকদের মন জিতলেন 'বেফিকরে' রণবীর-বানী
প্রথম গান 'লাবো কা কারবা' মুক্তির সময় থেকেই বিতর্ক শুরু হয়েছিল। একাধিক চুমুর দৃশ্যের জন্য সেন্সরের কাঁচি চলতে পারে বলে অনেকেই মনে করছিলেন। এর মধ্যেই মুক্তি পেয়েছে রণবীর সিং এবং বানী কাপুর অভিনীত 'বেফিকরে' ছবিটির ট্রেলারটি। ট্রেলারটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তবে সেন্সরের বিপত্তি এখনও পুরোপুরি কাটেনি। ['বেফিকরে'র গানে চুমুর দৃশ্যে কাঁচি চালাতে পারে সেন্সর বোর্ড !]
যেমনটি আশা করা হয়েছিল ট্রেলারটিতে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলি চুম্বন দৃশ্য রয়েছে। এককথায় বলতে গেলে অন্যান্য ভালবাসার গল্পের থেকে একেবরেই আলাদা হতে চলেছে আদিত্য চোপড়া পরিচালিত 'বেফিকরে' ছবিটি। [ফের একবার এক্স বয়ফ্রেন্ড রণবীর সিংয়ের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে অনুষ্কাকে?]

ছবিতে রণবীরের চরিত্রটির নাম ধরম এবং সায়রার চরিত্রে অভিনয় করেছেন বানী। ট্রেলারের প্রথমেই সায়রা, ধরমকে সাফ জানিয়ে দেয় তাকে কোন ভাবেই আই লাভ ইউ বলা যাবে না। কারন তার বয়ফ্রেন্ডের সঙ্গে সবে মাত্র ব্রেক আপ হয়েছে। কমিটমেন্ট ছাড়া এই সম্পর্ক ভবিষ্যত কি হবে তা তো ছবি মক্তির পরেই জানা যাবে। কিন্তু ছবিটিতে দুজনের বাঁধনহীন ভাবে প্রেম করতে দেখা যাবে এটা নিশ্চিত।
২০১৩ সালে 'শুদ্ধ দেশি রোম্যান্স' সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বানী। অন্যদিকে একাধিক সুপারহিট সিনেমা করে রণবীর এখন বলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছন। এই নতুন জুটিকে দর্শকরা কতটা পছন্দ করেন সেটাই এখন দেখার। ৯ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications