প্রধানমন্ত্রী মোদী ঠিক কী পরামর্শ দেন রণবীর সিংকে! ভোটের আগে মুখ খুলে যা জানালেন বলিউডের 'খিলজি'
গত জানুয়ারি মাসে নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ বৈঠকে দেখা করেন বলিউডের একাধিক তারকা। বলিউডের এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন একাধিক সুপারস্টার।
গত জানুয়ারি মাসে নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ বৈঠকে দেখা করেন বলিউডের একাধিক তারকা। বলিউডের এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন একাধিক সুপারস্টার। বরুণ ধওয়ান থেকে রণবীর সিং। সেই সময়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিশেষ আলাপচারিতায় দেখা যায় বলিউড তারকাদের। সেই প্রসঙ্গ নিয়েই এবার লোকসভা নির্বাচনের আগে মুখ খুললেন অভিনেতা রণবীর সিং।

'পদ্মাবত' স্টার রণবীর সিং জানিয়েছেন, 'কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খুব সুন্দর এক সাক্ষাৎ হয়েছিল। আমার তাঁকে জানিয়েছিলাম ফিল্ম ইন্ডাস্ট্রির যুব প্রজন্মের তরফে আমরা কী ধরনের কাজ করছি। ' রণবীরের দাবি, সেই সময় তিনি বলেছিলেন, যদি সম্ভব হয় তাহলে ভারতকে কেন্দ্র করে ফিল্মের গল্প যেন তৈরির দিকে ঝোঁকে বলিউড। যে ফিল্মে ভারতের একাত্মবোধ ফুটে উঠবে।
রণবীর এরপরই প্রধানমন্ত্রীকে জানান, তাঁর পরবর্তী ছবি '৮৩'। এই ছবিতে ৮৩ এর বিশ্বকাপ জয়ের কাহিনি তুলে ধরা হচ্ছে। যার সঙ্গে প্রতিটি পরতে লেগে রয়েছে ভারত ও ভারতের একাত্মবোধের কাহিনি ক্রিকেটকে ঘিরে। উল্লেখ্য়, এই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং।












Click it and Unblock the Notifications