রণবীর সিং-প্রিয়াঙ্কা চোপড়াই এখন নয়া শাহরুখ-ঐশ্বর্য জুটি!

মুম্বই, ২১ মে : পরপর দুটি বলিউড ছবিতে রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়ার জুটি দেখা যাবে। তবে দুটি ছবিতেই কিন্তু প্রেমিক-প্রেমিকা হিসাবে দেখা যাবে না এই দুই বলিউডের জনপ্রিয় তারকাকে। 'দিল ধড়কনে দো' ছবিতে ভাই-বোনের চরিত্রে দেখা যাবে রণবীর ও পিগি চপসকে। অন্যদিকে পরের ছবি বাজিরাও মস্তানিতে লাভবার্ড হিসাবে দেখা যাবে তাদের।

আশ্চর্যজনকভাবে শাহরুখ খান এবং ঐশ্বর্য রাই বচ্চনও একটা সময় পরপর দুটি ছবিতে একই ধরণের চরিত্রে অভিনয় করেছেন। যোশ ছবিতে যেখানে শাহরুখ ও অ্যাশ ভাই বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন, সেখানেই মহব্বতে ছবিতে শাহরুখের প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল অ্যাশকে।

রণবীর সিং-প্রিয়াঙ্কা চোপড়াই এখন নয়া শাহরুখ-ঐশ্বর্য জুটি!

শাহরুখ খান, আদিত্য চোপড়া এবং সঞ্জয় লীলা বনশালি দু'জনের সঙ্গেই কাজ করেছেন। আদিত্যর সঙ্গে মহব্বতে এবং সঞ্জয়ের সঙ্গে দেবদাসে।

একইভাবে রণবীরও আদিত্য চোপড়া এবং সঞ্জয় লীলা বনশালির সঙ্গে কাজ করেছেন রামলীলা ও দিল ধড়কনে দো ছবিতে।

একইভাবে কিং খান-অ্যাশের 'প্যাটার্নে' রণবীর ও পিগি চপসকে দেখা যাচ্ছে বলে বলিউডে এখন জোর খবর বলিউডের নয়া শাহরুখ-ঐশ্বর্য জুটি এখন রণবীর সিং-প্রিয়াঙ্কা চোপড়াই ।

এক্ষেত্রে আরও একই মিল আমরা টানতেই পারি, আ তা হল, ঐশ্বর্য কিন্তু হলিউডের জনপ্রিয় নাম, প্রিয়াঙ্কাও নিজের গান দিয়ে আন্তর্জাতিক বাজারে শোরগোল ফেলে দিয়েছে। এবং এখন আন্তর্জাতিক একটি টেলিভিশন শো-এ প্রধান চরিত্রে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে অভিনয় করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+